Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

বাণিজ্য ডেস্ক : বুধবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের সমান নির্ণয়কারী সূচক ৯৫ দশমিক ৫৬৬-এ নেমে এসেছে। যা ২০২২ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।

বিশেষজ্ঞরা বলছেন, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার আরও কমাতে পারে এমন প্রত্যাশা, শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা, নীতিনির্ধারণে অস্থিরতা- এসব নানা কারণেই ডলারের দাম কমছে। পাশাপাশি ফেডের স্বাধীনতা নিয়ে সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজস্বঘাটতির প্রভাবও বাজারে পড়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। 

আর আইওয়ায় এক ভাষণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ডলারের মূল্য আরও কমে যাক-এমনটা তিনি চান না। তার চাওয়া, ডলার নিজের জায়গাতেই থাক।ডলারের মূল্য খুব বেশি কমে গেছে কি না-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি মনে করি, ডলার দারুণ অবস্থানেই আছে। ডলারের মূল্য…ডলার ভালোই করছে।’

কিন্তু ট্রাম্পের কপাল খারাপ। এসব মন্তব্যের পর ডলার ইনডেক্স বা ডলারের পতন আরও ত্বরান্বিত হয়েছে।এদিকে, ডলারের দাম চার বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার ৩ শতাংশের বেশি বাড়ার পর বুধবার প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুর দাম ৫ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে। 

সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ডলারের দুর্বলতার কারণে স্বর্ণের দাম বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর মনে হচ্ছে হোয়াইট হাউসে সবাই ভাবছে ডলারের দাম ভবিষ্যতে আরও কমে যাবে। এটি স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে পদ হারালেন বিএনপির দুই নেতা

1

ঢাকা-১১ আসনে ১৬ কেন্দ্রের ফলে এগিয়ে নাহিদ ইসলাম

2

গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৩৭৩ ফিলিস্তিনি নিহত

3

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

4

ডিসি নিয়োগ ঘিরে ফের বিতর্ক

5

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

6

আজ সরকারি দপ্তরগুলোতে যাচ্ছে না হাসিনা-কামালের রায়ের কপি

7

আলোচনার মধ্যেই লেবাননের একাধিক শহরে হামলা ইসরাইলের

8

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, মুখপাত্র হচ্ছেন আসিফ মাহম

9

ইউরোপীয় নেতাদের সমালোচনা করলেন ট্রাম্প

10

ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন

11

‘পাকিস্তানের বিপক্ষে খেলতে আমরা প্রস্তুত, বাকিটা তাদের সিদ্ধ

12

সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা

13

ভারতকে হারানোয় বড় পুরস্কার পাচ্ছে পাকিস্তান

14

প্রকাশিত হলো সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্

15

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল

16

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

17

অভিনেত্রী শিরীনের প্রশংসায় পঞ্চমুখ জিতু

18

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

19

বাংলাদেশকে নিয়ে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা

20