Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) ছিল পাক-ভারত ম্যাচ। সেই ম্যাচে ভারতের বিপক্ষে হারাটাই যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান। পাক-ভারত লড়াই ইদানীং ম্যাড়মেড়ে হয়েছে। যাকে একপেশে বলা যায়। সেখানে লজ্জার ক্রিকেট উপহার দিল পাক দল। টিম ইন্ডিয়ার বিপক্ষে একেবারে গোহারা হারল সালমান আলি আঘার দল। ম্যাচ হেরে পাক অধিনায়কের সাফাই— পিচ নাকি বদলে গিয়েছিল। এমন আজব যুক্তির পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে হাসির রোল ওঠে। 

ভারতের বিপক্ষে একাধিক সালমান আলি আঘার ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে সরব হয়েছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে অন্যতম দলের ‘ব্রহ্মাস্ত্র’ উসমান তারিককে একাদশতম ওভারে বল হাতে তুলে দেওয়া। তাকে যখন বল দেওয়া হলো, ততক্ষণে স্কোরবোর্ডে প্রায় শখানেক রান উঠে গেছে। ইশান কিষান বিধ্বংসী ইনিংস খেলে ফেলেছেন। এ নিয়ে ক্রিকেটমহলে প্রশ্ন— দলের তুরুপের তাসকে কোন যুক্তিতে এতক্ষণ লুকিয়ে রেখেছিলেন?

পাক অধিনায়ক বলছেন, বোলারদের পারফরম্যান্সে ঘাটতি ছিল। প্রথম ইনিংসে বল ভালো গ্রিপ করা যাচ্ছিল। কিন্তু যখন ভালো বল করা দরকার, তখন সেটি করতে পারেনি। তিনি বলেন, স্পিনারদের ওপর আস্থা রেখেছিলাম। কিন্তু ওদের জন্য খারাপ দিন গেল। কিছু ক্ষেত্রে শক্তির প্রয়োগেও ভুল ছিল। তবু আমরা স্পিনারদের ওপরেই ভরসা করব। গত ছয় মাসে ভালো পারফরম করেছে ওরা। 

এ পর্যন্ত সব ঠিকই ছিল। এর পরেই বলে সালমান আলি বললেন, প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসে পিচ অনেক ভালো আচরণ করেছে। অর্থাৎ তার ব্যাখ্যা হলো— পাকিস্তান যখন ব্যাটিং করছিল, তখন পিচ বদলে গিয়েছিল। এমন আজব যুক্তির পর নেটিজেনরা লিখেছেন— বছর পাঁচেক বিরতি নিয়ে আগে ক্রিকেটটা শিখে আসুন। তারপর না হয় এমন যুক্তি পেশ করবেন। 

পাক অধিনায়ক বলেন, পাওয়ার প্লেতে আমরা অনেক উইকেট হারিয়েছি। রান তাড়া করার সময় এটা হলে বিষয়টি আরও কঠিন হয়ে যায়। এ ধরনের খেলায় আবেগ সব সময় বেশি থাকে। এর মুখোমুখি হতেই হবে। আমরা এ রকম অনেক ম্যাচই খেলেছি। দুদিন পর আরও একটি ম্যাচ। সেটায় জিতে আমাদের সুপার এইটে যেতে হবে। তারপর আবার নতুন একটা টুর্নামেন্ট। 

উল্লেখ্য, পাকিস্তানের পরের ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, নামিবিয়ার বিপক্ষে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট, মুহূর্তে ভাইরাল

1

গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দেওয়া বন্ধ করুন: ট্রাম্পকে ডেনিস প্র

2

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

3

সাঞ্জুর দুর্দান্ত ফর্ম অভিষেকের জন্য স্বস্তির: দীনেশ কার্তিক

4

নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্

5

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

6

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

7

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

8

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, যেসব জেলায় আরও বাড়তে পারে শীত

9

একটি কালের সমাপ্তি: রাইট টু ফ্রিডম হয়ে ওঠে একটি সাহসী কন্ঠের

10

ব্রাজিল দলে ফেরাই কি নেইমারের সত্যিকারের চ্যালেঞ্জ?

11

কোনো দলকে দিয়ে আমাদের ডাকবেন, সেটি সঠিক হচ্ছে না

12

আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব: ঐন্দ্রিলা

13

হত্যার মোটিভকে গুরুত্ব দিয়ে চলছে তদন্ত

14

তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধি দলের সাক্ষ

15

ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস

16

সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

17

একদিনের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

18

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন

19

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

20