Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন রূপে শ্রাবন্তী

বিনোদন ডেক্স : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের সামনে আসছেন একেবারে নতুন রূপে—‘ঠাকুমা’ চরিত্রে। তবে এটি কোনো রূপকথা বা কার্টুনভিত্তিক গল্প নয়, বরং ভিন্ন আঙ্গিকের একটি ওয়েব সিরিজ। সিরিজটির নাম ‘ঠাকুমার ঝুলি’, যেখানে শ্রাবন্তীর নাতনির ভূমিকায় অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল।

সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই নতুন বছরের আসন্ন সিরিজগুলোর তালিকায় ‘ঠাকুমার ঝুলি’-র নাম ঘোষণা করেছে। সিরিজটির গল্প আবর্তিত হবে ঠাকুমা ও নাতনির বিশেষ এক সম্পর্ককে কেন্দ্র করে। এর আগে শ্রাবন্তীকে মা কিংবা স্ত্রীর চরিত্রে দেখা গেলেও, এই প্রথমবার তাকে ঠাকুমার ভূমিকায় দেখা যাবে। প্রিয় অভিনেত্রীর এই ভোলবদল ও নতুন লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকলেও বর্তমানে শ্রাবন্তী পুরোপুরি মনোযোগী নিজের ক্যারিয়ারে। সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষে তিনি কলকাতায় ফিরেছেন। জানা গেছে, চলতি মাসেই শুরু হবে এই সিরিজের শুটিং। মাঝেমধ্যে তাকে নিয়ে নানা চর্চা হলেও সেসব থেকে দূরেই থাকেন অভিনেত্রী। গত বছর তার অভিনীত ‘দেবী চৌধুরানি’ দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল।

এবার তার বয়স্ক লুক দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-র মাধ্যমে পরিচিতি পাওয়া দিব্যাণী মন্ডলও এই সিরিজের বড় চমক। শ্রাবন্তীর মতো সিনিয়র অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত

1

ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল উইন্ডিজ

2

সিরিয়ায় ‘অপারেশন হোকিয়ে’ শুরু করল যুক্তরাষ্ট্র

3

লিটনের পর হৃদয়কেও নিল রংপুর

4

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, জরিমানা গুনলেন নবি

5

তুমুল সমালোচনার মুখে পাকিস্তান ছেড়েছেন টিকটকার সামিয়া হিজাব

6

নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স চুক্তিতে ‘সমস্যা হতে পারে’: ট

7

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্

8

কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প

9

আইসিসি ইভেন্টে রান না পাওয়া নিয়ে যা বললেন তামিম

10

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

11

সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচা

12

ভারতের নারী দলকে সাবধান করলেন গাভাস্কার

13

‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়াচ্ছেন রণবীর সিং

14

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদফতর

15

‘বাংলাদেশ ঠিকই করেছে’— ভারত ইস্যুতে বললেন কিংবদন্তি

16

আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলল আফগানিস

17

কুয়েতের কিছু হামলার ঘটনা ইরাক থেকে সংঘটিত হয়েছে

18

ইরানে গ্রেফতার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু

19

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

20