Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা আছে। তবে গতকাল বুধবার এ বৈঠক না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তখনই ট্রাম্প হুমকির সুরে বলেন আলোচনা না হলে খামেনির চিন্তিত হওয়া উচিত।

নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত অবশ্য আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিরা বসবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন শুক্রবার মাস্কাটের স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠকটি হবে।
 

এদিকে যুক্তরাষ্ট্র আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রমের পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়েও কথা বলতে চায়। তবে ইরান জানিয়েছে, তারা পারমাণবিক কার্যক্রমের বাইরে আর কোনো কিছু নিয়ে আলোচনা করবে না।

তাদের এ দৃঢ় অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে যেতে চেয়েছিল। একটি সূত্র জানিয়েছে, ইরানকে বলা হয়— যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনা করতে হবে, নয়ত কোনো আলোচনা করবে না। তখন ইরান জানায় এমনটি হলে তারা আলোচনায় অংশ নেবে না।

সূত্র: এনবিসি

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রুনা-জয়ারা এভাবে কেন ছবি তুলেন বুঝি না’

1

জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি

2

আমেরিকার রোজা যেন সত্যি বিষাদে মোড়ানো, কেন বললেন জায়েদ

3

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভা

4

জাতীয় দলে সাকিবকে ফেরানো নিয়ে সবশেষ যা জানাল বিসিবি

5

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর রা

6

কোনো দলকে দিয়ে আমাদের ডাকবেন, সেটি সঠিক হচ্ছে না

7

তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধি দলের সাক্ষ

8

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের জন্য জরুরি নির্দ

9

কোন আসন থেকে নির্বাচন করবেন, জানালেন নাহিদ

10

আবারও বিয়ের পিঁড়িতে সামান্থা, পাত্র কে?

11

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

12

কিয়েভে হামলা প্রমাণ করে মস্কো শান্তি চায় না: জেলেনস্কি

13

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল ব

14

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

15

ভিসা ছাড়াই যে ৩৭ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

16

গ্রীষ্মের আগেই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

17

শাস্তি পাচ্ছেন না ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি

18

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা

19

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে আশুলিয়ায় ধানের শী

20