Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি

নিউজ ডেক্স : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে ৪টি আসনে সমঝোতা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

নীলফামারী-১ আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী, সিলেট- ৫ এ মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিবকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের সিদ্ধান্ত অপরিবর্তনীয়, যারা এর বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

তিনি আরো বলেন, গণতন্ত্রের উত্তরণের সময়কে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্র করছে। সরকারের ব্যর্থতার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা হয়েছে। আশা করি নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার আরো কার্যকরী পদক্ষেপ নেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে।

জমিয়তের সঙ্গে যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। জমিয়তে উলামায়ে ইসলামের আমির ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশের কল্যাণে জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি আস্থাভাজন। ৮ দলীয় জোটের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। বিএনপি তিনবার ক্ষমতায় এসেছে, ভবিষ্যতেও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে বিশ্বাস করি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে সংরক্ষিত নারী আসন ৩৫টি, বিএনপি-জামায়াতের ভাগে কয়টি?

1

২ গোলে পিছিয়ে পড়া মিয়ামিকে মেসি জেতালেন জোড়া গোল করে

2

শুক্রবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে যা জানাল পি

3

মিলিকে এলভিস প্রিসলির সঙ্গে তুলনা বাটলারের

4

‘চীন, রাশিয়া, ইরানকে তাড়িয়ে দাও’: ভেনেজুয়েলার প্রতি ট্রা

5

আইসিসির ভোটে বাংলাদেশের পাশে ছিল শুধু একটি দেশ

6

৬৫ কোটি ডলারে বিক্রি হয়ে যাচ্ছে দ্য টেলিগ্রাফ, ক্রেতা কে?

7

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

8

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩ লাখ প্রবাসীর নিবন্ধন

9

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জলপাই তেলের ভূমিকা

10

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

11

বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে কী কথা হয়েছে জানালেন ডি পল

12

নেইমারের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে ফের আনচেলত্তির বার্তা

13

লা লিগা / আতলেতিকো মাদ্রিদের পর এবার জিরোনার মাঠেও হারল বার্

14

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

15

বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে হবে? সোনাক্ষীর বক্তব্যে যা বললে

16

‘বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় খেলা দেখার আগ্রহ নেই’

17

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

18

২০ ওভার খেলেও সেঞ্চুরি হলো না হৃদয়ের

19

আজকের মুদ্রার রেট: ২০ নভেম্বর ২০২৫

20