Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

২ গোলে পিছিয়ে পড়া মিয়ামিকে মেসি জেতালেন জোড়া গোল করে

স্পোর্টস ডেস্ক : রোববার মেজর লিগ সকারের ফ্লোরিডা ডার্বিতে বড় জয় পেল ইন্টার মিয়ামি। ২-০ গোলে পিছিয়ে থেকেও তারা ৪-২ ব্যবধানে হারায় অরল্যান্ডো সিটিকে। জোড়া গোল করে লিওনেল মেসি এই জয় এনে দেন দলকে।

গেল সপ্তাহে মৌসুমের প্রথম ম্যাচে হেরেছিল মিয়ামি। তাই এই ম্যাচে চাপ ছিল। অরল্যান্ডোর মাঠে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা। ১৮ মিনিটে গোল করেন মার্কো পাসালিচ। মাঝমাঠে বল হারায় মিয়ামি। সেই সুযোগ নেয় অরল্যান্ডো। ইভান আনগুলোর ক্রস থেকে নিচু শটে বল জালে জড়ান পাসালিচ।

ছয় মিনিট পর ব্যবধান বাড়ান মার্তিন ওদেখা। ডান দিক দিয়ে দৌড়ে উঠে বল বাড়ান গ্রিফিন ডরসি। ওদেখা সহজ ফিনিশে করেন দ্বিতীয় গোল। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় অরল্যান্ডো। এরপরই ঘুরে দাঁড়ায় মিয়ামি। রদ্রিগো দে পল দূর থেকে জোরালো শট নেন। ২৮ মিনিটে তার শট ঠেকান অরল্যান্ডোর গোলরক্ষক। কিছুক্ষণ পর বক্সের ভেতর থেকে মেসির শটও দারুণভাবে বাঁচান গোলরক্ষক ক্রেপো।

বিরতির পর বদলে যায় ম্যাচের ছবি। ৪৯ মিনিটে বদলি নেমে গোল করেন মাতেও সিলভেতি। প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে তিনি ব্যবধান কমান। ৫৭ মিনিটে সমতা ফেরান মেসি। বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ে দারুণ শট নেন। বল জালে জড়ায়। স্কোর হয় ২-২।

৮৫ মিনিটে এগিয়ে যায় মিয়ামি। মেসি সুন্দর পাস বাড়ান তেলাসকো সেগোভিয়াকে। তার কোণাকুণি শটে ম্যাচে তো বটেই, ১৭৫ মিনিট খেলার পর চলতি মৌসুমের এমএলএসে প্রথমবারের মতো এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিয়ামি। ৯০ মিনিটে অরল্যান্ডোর কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন মেসি। দূর থেকে নেওয়া নিচু ফ্রি-কিক গোলরক্ষকের নিচ দিয়ে জালে ঢুকে যায়। এতে নিশ্চিত হয় ৪-২ গোলের জয়।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমল না বাড়ল?

1

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ই

2

ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতি ৩৮ মি

3

বিশ্বকাপ না খেললে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি ও প্রভাব

4

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ ৯ স্কিয়ার

5

ভারতের সাথে নিউজিল্যান্ডের মুক্ত বাণিজ্য চুক্তি

6

৩০০ কিলোমিটার ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

7

তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স বুস্ট

8

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

9

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্

10

নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্

11

নেইমারের প্রাক্তনের প্রেমে মজেছেন শন মেন্ডেজ

12

প্রায় ৩০ বছর পর এবার শীতকালে রোজা সৌদি আরবে

13

শান্ত ও তানজিদ তামিমকে দলে ভেড়াল রাজশাহী

14

অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে : স্বরাষ্ট্র

15

বায়তুল মোকাররমে শহীদ খামেনির গায়েবানা জানাজা

16

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারে

17

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররা

18

নেপালের পর্বতে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু

19

‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

20