Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি আবারও মেজর লিগ সকার (এমএলএস)–এ সেরা খেলোয়াড়ের (এমভিপি) মুকুট জিতলেন। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী এই ফুটবল মহাতারকা।

 
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে মেসি দলকে এমএলএস কাপ জিততে সাহায্য করেন। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি ছিলেন মৌসুমের সেরা পারফরমার। এমএলএস–এ এক মৌসুমে এটি চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ডও।
 
পুরস্কার হাতে পেয়ে আনন্দিত মেসি বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি। টানা দুই বছর জিতে এমএলএস–এর ইতিহাসে প্রথম হতে পেরে গর্বিত। আমি অত্যন্ত কৃতজ্ঞ। তবে এই সম্মান আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না।’

 
এর আগে এমএলএস ইতিহাসে দুইবার এমভিপি জয়ের রেকর্ড ছিল কেবল প্রেকির, ১৯৯৭ ও ২০০৩ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। ২০২৪ মৌসুমেও উজ্জ্বল ছিলেন মেসি, সেবার ১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে জিতেছিলেন এমভিপি।

আর ২০২৩ সালে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে প্রথম বছরেই দলকে লিগস কাপ এনে দেন তিনি। পরের মৌসুমে মায়ামিকে ৭৪ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জেতাতেও মুখ্য ভূমিকা রাখেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার

1

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচ

2

কিংবদন্তির ৪০ বছরের রেকর্ড ভাঙলেন ডাফি

3

টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে, এই কোটায় মন্ত্রী হচ্ছেন তিনজন

4

আইএমডিবির শীর্ষে, ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আহান-অনীত

5

খুশি কাপুর-কারিশ্মা তান্না জুটিতে নতুন দিগন্তে “মা ২”

6

মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়

7

‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়া

8

যখন আসবেন তারেক রহমান

9

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত

10

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা

11

আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬

12

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

13

আরশের সঙ্গে ‘রোমান্টিক মুডে’ সুনেরাহ, নেপথ্যে কী?

14

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

15

মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

16

ইরানে ইসরাইলের হামলার ‘মূল দায়িত্বে ছিলাম’ আমি, স্বীকার করলে

17

যতক্ষণ বেঁচে থাকব, দেশবাসীকে ছেড়ে যাবো না

18

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

19

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

20