Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সঙ্গে টি-২০ টুর্নামেন্ট নিয়ে বেশ ব্যস্ত ভারতের ক্রিকেট টিম। দলের নেতৃত্ব দিচ্ছেন ৩৫ বছর বয়সী সূর্যকুমার যাদব। শুক্রবার (২৩ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে চমকপ্রদ এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তিনি। তার প্রশংসায় পঞ্চমুখ ভারতের দর্শক ও মিডিয়া। দুর্দান্ত সময় পার করা এই ক্রিকেটারের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী খুশি মুখার্জি। 

সম্প্রতি পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে খুশি মুখার্জি জানান, সূর্যকুমার যাদবের বিরুদ্ধে তিনি ৫০০ কোটি রুপির মানহানির মামলা করার কথা ভাবছেন। তার দাবি, তাদের মধ্যে হওয়া কথোপকথন ছিল সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ এবং এতে কোনো অশালীনতার বিষয় ছিল না। কিন্তু সেগুলো নিয়ে তার মানহানি করা হয়েছে।

অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত তিনি কোনো আইনি নোটিশ পাননি এবং কারো সম্মানহানিকর কোনো মন্তব্যও করেননি। তার অভিযোগ, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিষয়টি বাড়িয়ে আলোচনায় রাখার চেষ্টা করছেন।

খুশির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ফের নতুন করে আলোচনায় এসেছে সূর্যকুমার যাদব-খুশি মুখার্জি বিতর্ক। এর আগে সূর্যকুমারের এক ভক্ত ও ইনফ্লুয়েন্সার খুশির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছিলেন। এই পাল্টাপাল্টি মামলার হুমকিতে ভারতীয় ক্রিকেট ও বিনোদন অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা

1

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছ

2

অপু বিশ্বাস-বুবলীর বিপরীতে অভিনয় প্রসঙ্গে যা বললেন সজল

3

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হ

4

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৩

5

আজকের মুদ্রার রেট: ১ মার্চ ২০২৬

6

ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান

7

প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম

8

শঙ্কা বাড়াচ্ছে ভূমিকম্প

9

শাহরুখের সামনে যে পোশাক পরতে ভয় পান করণ, ফাঁস বাদশার ‘গোপন ত

10

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান

11

২০২৬ বিশ্বকাপ ড্রয়ের শীর্ষে আছে যারা

12

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

13

নেপালের পর্বতে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু

14

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

15

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

16

এআর রহমানের মন্তব্যে যা বললেন আমাল মালিক

17

দেশের বাইরেও হবে বিডার অফিস: বিডা চেয়ারম্যান

18

ডিসেম্বরের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৩ কোটি ডলার

19

নিজের অবসর ভাবনা জানালেন রোহিত শর্মা

20