Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিজের অবসর ভাবনা জানালেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার। বরং আরো দীর্ঘ সময় ওয়ানডে ক্রিকেটে নিজেকে দেখতে চান তিনি। বর্তমানে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা রোহিত শর্মার ২০২৫ সালটি ছিল দারুণ সফল।

বছরজুড়ে ভারতের হয়ে খেলা ১৪টি ওয়ানডেতে তিনি করেছেন ৬৫০ রান, যেখানে ছিল ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি। বিশেষ করে অক্টোবরে অস্ট্রেলিয়া সফর ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। ওই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার জেতেন রোহিত। সেই পারফরম্যান্সই তাকে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে দেয়।

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছিল। এমনকি চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েও তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল। অনেকের ধারণা ছিল, এই সফরই হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের দৈর্ঘ্য নির্ধারণ করবে। কিন্তু রোহিত জবাব দিয়েছেন নিজের চেনা অস্ত্র (রান) দিয়ে।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন রোহিত। তিনি তার ক্যারিয়ারকে একটি উড়োজাহাজের সঙ্গে তুলনা করে বলেন, ‘আমার জীবনও অনেকটা এমনই ছিল; শুরুটা খুব কঠিন ছিল। কিন্তু একবার যখন গতি পেয়েছি, যখন প্লেনে উঠে পড়েছি, তখন সেই প্লেন যে উচ্চতায় উঠেছে, এখনো নিচে নামেনি। আমি চাই না, সেই প্লেনটা এখনই নামুক। আমি এখনো ওপরে থাকতে চাই।

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ, সব মিলিয়ে রোহিত শর্মা যে তার ওয়ানডে যাত্রা আরও দীর্ঘ করতে প্রস্তুত, তা স্পষ্ট। রোহিতের মতো বিরাট কোহলিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন। রোহিতের ক্ষেত্রে মাঠের বাইরেও বড় পরিবর্তন এসেছে, অস্ট্রেলিয়া সফরের আগে তিনি প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন, যার সুফল মিলেছে মাঠের পারফরম্যান্সে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের মুদ্রার রেট: ২৯ নভেম্বর ২০২৫

1

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ

2

ট্রাম্পের ‘মার্বেল লিংকন বাথরুম’ উন্মোচন নিয়ে তীব্র সমালোচনা

3

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

4

বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে যেসব বিপদে পড়তে পারে

5

ইমরানের পরিবারকে হুমকি দিচ্ছেন নাকভি!

6

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান

7

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

8

ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস

9

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

10

ভারত থেকে বিনিয়োগ তুলে নিয়েছে ম্যান সিটির মালিকপক্ষ

11

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা ই

12

শীতের মধ্যেই বৃষ্টির আভাস, হতে পারে যেসব জায়গায়

13

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

14

জাপান আমাদের সামরিক হুমকি দিচ্ছে: চীনের পররাষ্ট্রমন্ত্রী

15

বিএনপি মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন

16

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন ক

17

এমবাপের জোড়া গোল, ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপুটে জয় রিয়ালের

18

দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’

19

কানাডার প্রধানমন্ত্রীর ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ বাত

20