Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : স্বাধীনতার পর ঢাকা লিগে প্রথম পাকিস্তানি ফুটবলার খেলতে আসেন ১৯৭৭ সালে। সেবার কালা গফুর, আশিক আলি ও মোহাম্মদ হাবিব মোহামেডানে খেলেন। আবাহনীর বিপক্ষে কালা গফুর ও আশিক মাঠে নেমেছিলেন। সুপার লিগের আগে তিনজনই ফিরে যান।

১৯৭৯ সালে মোহামেডানে আসেন আরেক জনপ্রিয় পাকিস্তানি ফুটবলার আমির বক্স। ঢাকায় এসে অসুস্থ হয়ে পড়ায় মাঠে নামা হয়নি তার। এরপর ভিন দেশের ফুটবলাররা ঢাকায় খেললেও পাকিস্তানিদের আর দেখা মেলেনি।

৪৭ বছর পর সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। বাংলাদেশ লিগের মধ্যবর্তী দলবদলে সার্ক কোটায় ঢাকায় আসছেন পাকিস্তানের ফুটবলাররা। লিগের প্রথম পর্বে নেপাল, ভুটান, শ্রীলংকাসহ সার্কের ১২ জন খেলোয়াড় বিভিন্ন ক্লাবে নাম লেখালেও পাকিস্তানের কেউ ছিলেন না।

দ্বিতীয় পর্বের জন্য নবাগত পিডব্লুডি দুজন পাকিস্তানি ফুটবলার নিশ্চিত করেছে। পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলে খেলা ২১ বছর বয়সি গোলকিপার উসমান আলী ও পাকিস্তান জাতীয় দলের জার্সিতে ২১টি ম্যাচ খেলা ২৯ বছর বয়সি মিডফিল্ডার আলী উজাইর মাহমুদকে নিয়েছে তারা।

লিগের প্রথম পর্ব চার নেপালি খেলোয়াড় নিয়ে শুরু করেছিল ব্রাদার্স। মধ্যবর্তী দলবদলের সময় নেপালিরা দেশে ফিরে গেলেও বাংলাদেশ ফুটবল লিগ পিছিয়ে যাওয়ায় তাদের দুজন অঞ্জন বিস্তা ও সুনীল শ্রেষ্ঠা আবার ব্রাদার্সে ফিরতে চান। তাই পাকিস্তানের ফুটবলার আনার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ক্লাবটির ম্যানেজার আমের খান।

পুলিশ এফসি এরই মধ্যে ভুটান জাতীয় দলের লেফট-ব্যাক শেরুপ দর্জিকে চূড়ান্ত করেছে। ভুটান জাতীয় দলের তারকা ও দেশটির সবশেষ লিগের সেরা খেলোয়াড় থিম্পু এফসি সিটির উইঙ্গার দাওয়া শেরিংকে নিজেদের তাঁবুতে ভিড়িয়েছে প্রথম পর্বে চমক দেখানো ফর্টিস এফসি।

রহমতগঞ্জ একজন বিদেশি খেলোয়াড় বদল করেছে। আরামবাগ তাদের নাইজেরিয়ার স্ট্রাইকার ইয়াহিয়াকে বদলে ঘানার একজন স্ট্রাইকারের নাম জমা দিয়েছে বাফুফেতে। এদিকে মধ্যবর্তী দলবদলের সময় ৩১ জানুয়ারি শেষ হবে। দ্বিতীয় পর্ব কবে শুরু হবে, তা নিশ্চিত নয়।

দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ডের সূচি দিলেও ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের কারণে পরে তা প্রত্যাহার করেছে বাফুফে। এরপর মোহামেডান, ব্রাদার্সসহ কয়েকটি ক্লাব অনুশীলন বন্ধ করে দিয়েছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘলা থাকবে ঢাকার আকাশ, যে বার্তা দিল আবহাওয়া অফিস

1

অভিনেতা রাহুলের স্ত্রীর উদ্দেশ্যে যা বললেন জয়া

2

নুরের আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ বিএনপি নেতার

3

দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন

4

ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনীয় কোম্পানি

5

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

6

দেশের অর্থনীতিতে বাড়ছে বাণিজ্য ঘাটতির চাপ

7

সুদের টাকা গরিব-মিসকিনকে না বলে দেওয়া যাবে কিনা?

8

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন

9

আইসিসির ভোটে বাংলাদেশের পাশে ছিল শুধু একটি দেশ

10

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

11

ইমরানের পরিবারকে হুমকি দিচ্ছেন নাকভি!

12

আজ বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

13

তারেক রহমান চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র

14

৫৯ বছরে মা হলেন তিনি

15

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে দুর্নীতির

16

খাগড়াছড়িতে ‘ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের দাবী

17

ফ্ল্যাটের সঙ্গে আরও এক কোটি টাকা পাবে হাদির পরিবার

18

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

19

‘ভারত ক্রিকেট খেলাটা নষ্ট করে দিয়েছে’

20