Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : এবার নিজস্ব প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থা আনছে ইরান। থাকবে আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম, নিজেদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন এমনকি মেসেজিং অ্যাপ। যেখানে তথ্য ও যোগাযোগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকবে। আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ থাকলেও তা একেবারেই সীমিত করা হবে।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মূলত, ডিসেম্বরের শেষ সময় থেকে আন্দোলনে উত্তপ্ত ইরান। অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হলেও ক্রমেই তা রূপ নেয় সরকারবিরোধী জনরোষে। এতে, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিক্ষোভকারীদের উসকানি দেওয়ার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিরুদ্ধে। 

বিক্ষোভ দমাতে ৮ জানুয়ারি দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ইরান সরকার। বিক্ষোভকারীরা অবৈধভাবে স্টারলিংক দিয়ে ইন্টারনেট সংযোগ স্থাপন করলে সেটিও অকার্যকর করে দেওয়া হয়। এতে, জনক্ষোভ অনেকটাই প্রশমিত করতে সফল হয় খামেনি প্রশাসন।

এমন অবস্থায় ধীরে ধীরে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা ফিল্টারওয়াচ বলছে- এ লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিনির্ভর আলাদা ইন্টারনেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। যেখানে তথ্য ও যোগাযোগের নিয়ন্ত্রণ পুরোপুরি রাষ্ট্রের হাতে থাকবে।

শুধু তাই নয়, ইরানের জাতীয় ইন্টারনেট ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং প্ল্যাটফর্ম ও ন্যাভিগেশন সেবা। এছাড়াও, নেটফ্লিক্সের মতো ইরানের নিজস্ব স্ট্রিমিং সাইট আনারও পরিকল্পনা রয়েছে।

তবে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ একেবারেই সীমিত করা হবে। শুধুমাত্র নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত বা সরকারি যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ ব্যক্তিরাই এই পরিষেবাটির সুযোগ পাবেন। বিপরীতে, সাধারণ নাগরিকেরা পাবে রাষ্ট্র নিয়ন্ত্রিত জাতীয় ইন্টারনেট

উল্লেখ্য, ১০ দিনে ২শ’ ঘণ্টারও বেশি সময় ধরে পুরোদস্তুর ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান। যা বিশ্বে সরকার নিয়ন্ত্রিত সবচেয়ে দীর্ঘতম শাটডাউনের একটি। পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসের দাবি দেশটিতে কার্যকর কোনো ইন্টারনেট সংযোগ নেই এখন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুগ্ধজাত পণ্য সহ্য হয় না তামান্নার

1

মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন ড. মঈন খান

2

মনোনয়নপত্র জমা সোমবার, টিপসই দিলেন খালেদা জিয়া

3

আল ইত্তিহাদ ছাড়ার গুঞ্জন বেনজেমার!

4

ইরানে হামলার গতি কমানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

5

৬০ কোটির সাম্রাজ্য থেকে নিঃসঙ্গ মৃত্যু: এক চিকিৎসকের করুণ পর

6

জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে এবার যা বললেন ধর্ম উপদেষ্টা

7

বিয়ের পরেই যে ইচ্ছার কথা প্রকাশ করলেন রাশমিকা

8

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

9

আটদিনে প্রবাসী আয় এলো ৯১৯৮ হাজার কোটি টাকা

10

ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতে ১৪ কিংবদন্তির আবেদন

11

জাতিসংঘ কি কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়, নিয়মে যা

12

কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাল

13

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

15

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর

16

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: উপদেষ

17

শুভ-ঐশীর নূরের ঝলকে উঠে এলো রোম্যান্স

18

নারীরা নামাজের জন্য মসজিদে যেতে পারবে?

19

বিপিএল প্রথম সারির লিগ: জিমি নিশাম

20