Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’, হঠাৎ কেন এ কথা বললেন কিম

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মকর্তাদের বিষয়ে জনসম্মুখে কিমের এ ধরনের মন্তব্য করার নজির নেই বললেই চলে। কিন্তু গত সোমবার (১৯ জানুয়ারি) রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামের একটি গুরুত্বপূর্ণ কারখানা উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে উপ-প্রধানমন্ত্রীকে কঠোর ভাষায় তীরস্কার করেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বক্তব্য দেয়ার সময় তাৎক্ষণিকভাবে উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হো-কে বরখাস্ত করেন কিম। পাশাপাশি তিনি ‘দায়িত্বজ্ঞানহীন, রুঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের’ কড়া ভাষায় সমালোচনা করেন।
 
কিম বলেন, ‘বন্ধুবর (কমরেড) ভাইস প্রিমিয়ার (উপ-প্রধানমন্ত্রী), বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আপনি নিজেই পদত্যাগ করুন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা নেই তার।’
 
তিনি আরও বলেন, ‘ব্যাপারটা খুব সহজ। ছাগল দিয়ে গরুর গাড়ি চালানো যায় না। এটা আমাদের সরকারি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার ভুল।’ বরখাস্ত হওয়া মন্ত্রীর কাটা ঘায়ে নুন ছিটিয়ে কিম আরও বলেন, ‘আসলে গরুর গাড়ি টানার জন্য গরু দরকার। ছাগল নয়।’
 
কিম প্রায়ই তার ‘অলস কর্মকর্তাদের’ বকাঝকা করেন। মূলত তার হাত দিয়ে আসা অর্থনৈতিক নীতিমালা পালনে ব্যর্থ হলে কিমের রুদ্ররোষে পড়েন কর্মকর্তারা। তবে জনসম্মুখে সমালোচনা নজিরবিহীনই বলা যায়।
 
যন্ত্র উৎপাদন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিম আরও বলেন, ‘সরকারি ক্যাডাররা দীর্ঘদিন ধরে অল্পতেই হার মেনে নেয়া, দায়িত্বজ্ঞানহীনতা ও নিস্পৃহতার মনোভাব দেখিয়ে আসছেন।’ কিম বলেন, ‘কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য' মন্ত্রী ইয়াং-এর ওপর ভরসা রাখতে পারেন না তিনি।’
 
পিয়ংইয়ং-এর প্রকাশ করা ছবিতে দৃঢ়প্রতিজ্ঞ কিমকে বক্তব্য রাখতে দেখা গেছে। সে সময় কারখানার কর্মীরা সবুজ ইউনিফর্ম ও ধূসর টুপি পরে যোগ দেন। দক্ষিণের হামজিয়ং প্রদেশের একটি কারখানা সরেজমিনে পরিদর্শন করেন কিম।
 

উদ্বোধনের পর উত্তর কোরিয়ার মোট যন্ত্রপাতি উৎপাদনের ১৬ শতাংশই আসবে নতুন এই কারখানা থেকে। গত মাসে কিম তার দল থেকে সব ধরনের 'অশুভ' উপকরণ নির্মূলের অঙ্গীকার করেন। সরকারি গণমাধ্যম জানিয়েছে, ক্ষমতাসীন দল তাদের একাধিক সদস্যের মধ্যে 'অনিয়মের' প্রমাণ পেয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নুরের

1

নতুন ডেলিভারি শিখেছেন নাসুম আহমেদ

2

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজবহর মোতায়েন

3

পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

4

পলাশকে চমকে দিলেন পাকিস্তানি উপস্থাপিকা, আলোচনায় ‘রোকেয়া’

5

মঙ্গলবার দুটি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

6

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

7

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা, আসামি গৃহকর্মী

8

সিরিয়ায় ইসরাইলের হামলার ঘটনায় জাতিসংঘের কড়া নিন্দা

9

নওগাঁয় অনুমতি নেই’ বলছে প্রশাসন: তবুও চলছে স্কুল মাঠে মেলা

10

আয় কমছে টেসলার, বাজার বাড়ছে বিওয়াইডির

11

বিপুল ভোটে ধানের শীষের জয় হবে: রবি চৌধুরী

12

১৮ মাস পর নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসে জয় বাংলা স্লোগান

13

মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন ড. মঈন খান

14

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

15

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার

16

মেহজাবীনের বিরুদ্ধে মামলা করা কে এই আমিরুল?

17

টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ

18

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ

19

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

20