Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন। 

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এ সময় শার্লি বচওয়ে আশ্বস্ত করে বলেন, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করবে।

তিনি বলেন, কমনওয়েলথের ৫৬টি দেশ; যার মধ্যে জি–৭ ও জি–২০-এর সদস্যরাও রয়েছে। এর মাধ্যমে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ রয়েছে।

কমনওয়েলথ মহাসচিব জানান, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। 

তিনি বলেন, আমি বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে খুবই আশাবাদী। কমনওয়েলথ ভোটের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসি পদায়নে প্রতারণামূলক কর্মকাণ্ড, ঢাকা রেঞ্জ ডিআইজির বিশেষ

1

আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে

2

নওগাঁয় ১১ দলীয় ঐক্য জোটের লিফলেট বিতরণ

3

ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়াল সিলেট, সৌম্যকে নিয়ে নোয়াখালীর ব

4

আশুলিয়ায় কৃষক দলের উঠান বৈঠক

5

অকটেন নিয়ে বড় সুখবর

6

স্বল্পমেয়াদি ভিসার শর্ত শিথিল করল চীন

7

প্রথম ইনিংসে ৪৫০ রান দিয়ে ভারত কি আগে টেস্ট জিতেছে?

8

ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতি ৩৮ মি

9

‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহ

10

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রি করতে চায় প

11

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচাল

12

শ্রমবাজারে সনদ জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার নির্দেশ

13

ঢাকায় ভূমিকম্পে বড় ধাক্কার ভয়, কী বলছেন বিশেষজ্ঞরা

14

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল: সিইসি

15

অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্ট

16

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোক ভবন’

17

ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান

18

দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন রিক্সাচালক তারা মিয়া

19

বিশ্বকাপ না খেললে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি ও প্রভাব

20