Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোক ভবন’

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপালের সরকারি বাসভবন ‘রাজ ভবন’-এর নাম পরিবর্তন করে করা হয়েছে ‘লোক ভবন’। রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বোসের উদ্যোগে এই পরিবর্তন কার্যকর হয়। ১৮০৩ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়।

 ওই বছরের ২৬ জানুয়ারি এক বর্ণাঢ্য বল নাচের অনুষ্ঠানের মাধ্যমে ‘গভর্নমেন্ট হাউস’-এর উদ্বোধন করা হয়। ১৩ লাখ রুপি ব্যয়ে নির্মিত প্রাসাদোপম এই ভবনটি তখন ছিল ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন, যার নাম ছিল গভর্নমেন্ট হাউস (বাংলায় লাটভবন)। বর্তমানে এখানে বসবাস করেন রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বোস।

 

রাজভবন গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক ও অনুষ্ঠান আয়োজনের স্থান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কলকাতায় এলে এখানেই থাকেন। দীর্ঘদিন ধরে নাম পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। অবশেষে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর রাজভবন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করে। ফলে ঔপনিবেশিক আমলের পরিচয় সরিয়ে নতুন নাম হলো ‘লোক ভবন’।

ঘোষণা আসার সঙ্গে সঙ্গে রাজভবনের সরকারি এক্স হ্যান্ডেলের নামও পরিবর্তন করা হয়েছে। নতুন নাম—‘লোকভবন’।

শনিবার এক্স-এ রাজ্যপাল লিখেছেন, ২০২৩ সালের ২৭ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বোসের অনুরোধে তৎকালীন রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে তুলে দেন। সেই মুহূর্তেই মানুষের রাজভবন—জন রাজ ভবনের সূচনা হয়। উদ্দেশ্য ছিল রাজভবনকে মানুষের কাছাকাছি নিয়ে আসা, তাদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া।

তিনি আরও লেখেন, এই ভাবনার ধারাবাহিকতায় ২৫ নভেম্বর ২০২৫-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের সকল রাজভবন ও রাজনিবাসের নাম যথাক্রমে ‘লোক ভবন’ ও ‘লোক নিবাস’ করা হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের রাজভবনসহ সকল সংশ্লিষ্ট ভবন এখন থেকে সর্বজনীনভাবে ‘লোক ভবন’ নামে পরিচিত হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে রুটি খাওয়া কী সত্যিই স্বাস্থ্যকর?

1

ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি : অর্থমন্ত্র

2

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির

3

দেশে সবুজ পোশাক কারখানা এখন ২৭০ টি

4

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

5

টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা

6

শীতে উজ্জ্বল ত্বকের জন্য খেতে পারেন ৫ ফল

7

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

8

নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাস

9

গাজা শাসনে যুক্তরাষ্ট্র-রাশিয়া মুখোমুখি

10

গ্রেপ্তার হওয়া সুরভীকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ

11

এআর রহমানের মন্তব্যে যা বললেন আমাল মালিক

12

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন ট্রাম্প!

13

ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: র

14

বাবাকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট, মুহূর্তে ভাইরাল

15

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

16

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসুন: প্র

17

নিরাপত্তা নিয়ে পেন্টাগনের দাবিকে মিথ্যা বলে দাবি মার্কিন সেন

18

বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে দুই দেশের

19

আজকের স্বর্ণের দাম: ৪ নভেম্বর ২০২৫

20