Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার দৌড়ে হাকিমি-সালাহ-ওসিমেন

স্পোর্টস ডেস্ক : আফ্রিকান ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে আবারও জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ২০২৫ সালের সেরা ফুটবলার পুরস্কারের জন্য পুরুষ বিভাগে মরক্কোর আশরাফ হাকিমি, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন এবং মিশরের মোহাম্মদ সালাহকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। নারী বিভাগে লড়াইয়ে আছেন মরক্কোর গিজলানে চেবব্যাক, সানা ম্সসৌদি এবং নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে।

চোটের কারণে মাঠের বাইরে থাকলেও হাকিমির এই মনোনয়ন অবাক করার মতো নয়। পিএসজির হয়ে ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয়ের মৌসুমে তার ধারাবাহিক পারফরম্যান্স ছিল নজরকাড়া। সম্প্রসারিত নতুন ক্লাব বিশ্বকাপে চেলসির বিপক্ষে ফাইনালে হারলেও দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন এই ফুল-ব্যাক। ২৭ বছর বয়সী হাকিমি ফের ফিট হলে আগামী ২১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশনসে মরক্কোকে নেতৃত্ব দেবেন। ১৯৭৬ সালের পর শিরোপার খোঁজে থাকা মরক্কোর জন্য এটি বড় সুযোগ।
 
দুইবারের আফ্রিকান বর্ষসেরা মোহাম্মদ সালাহও আছেন দৌড়ের সামনের সারিতে। গত মৌসুমে লিভারপুলকে রেকর্ড ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে নেতৃত্ব দেন মিশরীয় ফরোয়ার্ড। ২৯ গোল করে জেতেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট।
 
 
গালাতাসারাই তারকা ভিক্টর ওসিমেনও দারুণ ফর্মে রয়েছেন।
 
 
 
ক্লাব এবং দেশের হয়ে আলো ছড়ালেও বিচারকদের নির্ধারিত সময়সীমা ১৫ অক্টোবর হওয়ায় তার সাম্প্রতিক কিছু কীর্তি তালিকাভুক্ত হয়নি, যার মধ্যে আমস্টারডামে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক এবং গ্যাবনের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফে তার দুই গোল উল্লেখযোগ্য।
 
নারী বিভাগেও লড়াই সমান রোমাঞ্চকর। আফ্রিকা নারী কাপ অব নেশনসে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে। ফাইনালে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে স্বাগতিক মরক্কোকে হারাতে বড় ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড। মরক্কোর গিজলানে চেবব্যাক টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ গোল করে আলোচিত হয়েছেন।
 
তার সতীর্থ সানা ম্সসৌদি ক্লাব এফএআর রাবাতকে নারী চ্যাম্পিয়নস লিগের শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ বছরও দলটি পৌঁছেছে সেমিফাইনালে। আফ্রিকার ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার ঘোষণা করা হবে বুধবার, মরক্কোর রাজধানী রাবাতে। কোচ, সাবেক তারকা, সিএএফ টেকনিক্যাল কমিটির সদস্য এবং নির্বাচিত গণমাধ্যমকর্মীদের ভোটে ঠিক হবে পুরুষ ও নারী বিভাগের সেরা ফুটবলার।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের মুদ্রার রেট: ৩ জানুয়ারি ২০২৬

1

বিকেল সাড়ে ৪টার পর কোনো পোস্টাল ব্যালট গণনা হবে না : ইসি

2

ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প–এরদোয়ান ফোনালাপ

3

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

4

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

5

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

6

কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক র

7

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬

8

বিদ্যুৎ বন্ধ করলে আদানির বিষয়ে হার্ডলাইনে যেতে পারে সরকার

9

মনোনয়নপত্র জমা সোমবার, টিপসই দিলেন খালেদা জিয়া

10

ব্যাংক খাত দাঁড়াতে পারছে না ৩ কারণে

11

বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের

12

কঠিন মুহূর্তে রিয়াদের ওপরই ভরসা রাখছেন আর্থার

13

টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা

14

ভারি খাবারের পর মিষ্টি নাকি টকদই-কোনটি ভালো?

15

‘বাবা হারানোর শোকে ভুগছেন সালমান’

16

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল

17

বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়-রাশমিকা

18

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

19

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ

20