Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে আমিরুলের হ্যাটট্রিক কোরিয়াকে রুখে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ম্যাচের প্রথম কোয়ার্টারে কোরিয়া ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ৭ মিনিটে লি ও ১২ মিনিটে সন পেনাল্টি কর্নার থেকে গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই কোরিয়া পেনাল্টি স্ট্রোক পায়। লি গোল করতে ভুল করেননি। ৩-০ গোলের লিড নিয়ে দুই দল ড্রেসিংরুমে ফেরে। 

তৃতীয় কোয়ার্টারের পাঁচ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে গোল করেন আমিরুল। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে আবারো পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। ৩-২ স্কোরলাইন হওয়ায় বাংলাদেশ পয়েন্ট পাওয়ার সর্বাত্মক চেষ্টা করে। ৫৬ মিনিটে আবারো পেনাল্টি কর্নার থেকে আমিরুল গোল করলে বাংলাদেশের ডাগ আউট উল্লাসে মাতে। 

 

স্কোরলাইন ৩-৩ হওয়ার পর ম্যাচের বাকি চার মিনিট বেশ সতর্কতার সঙ্গে খেলে বাংলাদেশ। খেলা শেষের সিগন্যালের পরপরই বাংলাদেশ হাঁপ ছেড়ে বাঁচে। কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া বেশ তৃপ্তির।

দক্ষিণ কোরিয়া যুব বিশ্বকাপ হকিতে নিয়মিত অংশ নেওয়া দল। ১৯৮৯ সালে তারা চতুর্থ হয়েছিল। ২০২৩ সালে ১৬ দলের মধ্যে অবশ্য ১৩তম স্থান অজর্ন করেছিল। এবার যুব হকি বিশ্বকাপ ২৪ দল নিয়ে হচ্ছে। 

বাংলাদেশ যুব এশিয়া কাপে ষষ্ঠ হওয়ায় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। দুই ম্যাচের মধ্যে একটিতে পয়েন্টও পেয়েছে। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে ৩-৫ গোলে হেরেছে। দুই ম্যাচই বাংলাদেশ তিনটি করে গোল করেছে। দুই ম্যাচই হ্যাটট্রিক করেছেন আমিরুল। আজ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের পয়েন্ট এনে দিয়ে তিনি ম্যাচসেরাও হয়েছেন। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ১০ হাজার পাকিস্তানিকে চাকরি দেবে ইতালি

1

মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন, ৯ মিনিট বন্ধ ছিল চলাচল

2

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

3

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

4

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

5

প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

6

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

7

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

8

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর

9

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

10

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শ্রীলঙ্কান রাষ্ট্রপতির প্রতিক্

11

নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ

12

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

13

রাতভর হামলা: কিয়েভসহ আট অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়, তাপ-পানি সরব

14

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

15

১০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

16

আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

17

৬৫ কোটি ডলারে বিক্রি হয়ে যাচ্ছে দ্য টেলিগ্রাফ, ক্রেতা কে?

18

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

19

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

20