Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতের সাথে নিউজিল্যান্ডের মুক্ত বাণিজ্য চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করতে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন হয়েছে। চুক্তিটি উভয় দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কে আরও ত্বরান্বিত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২২ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন–এর মধ্যে টেলিফোন আলাপের পর এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।

নয়াদিল্লি থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, এই এফটিএ ঐতিহাসিক, উচ্চাকাঙ্ক্ষী ও পারস্পরিকভাবে লাভজনক, যা ভারত ও নিউজিল্যান্ডের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করবে। প্রধানমন্ত্রী লাক্সন জানান, চুক্তির প্রথম দিন থেকেই নিউজিল্যান্ডের প্রায় ৯৫ শতাংশ পণ্যের ওপর ভারতের শুল্ক কমানো বা প্রত্যাহার করা হবে, ফলে দেশটির পণ্যের বাজার প্রবেশ উল্লেখযোগ্যভাবে সহজ হবে।

ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ এবং দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি দেশ হওয়ায় কিউইদের জন্য কর্মসংস্থান, রপ্তানি এবং প্রবৃদ্ধির সুযোগ তৈরি করে করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী লাক্সনের ভারত সফরের সময়। মাত্র নয় মাসে আলোচনা শেষ হওয়াকে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই এফটিএর ফলে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, এমএসএমই, শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।

দুই দেশের প্রধানমন্ত্রীই আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই চুক্তির মাধ্যমে আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে এবং আগামী ১৫ বছরে ভারতে নিউজিল্যান্ডের প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসতে পারে। উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৯ শতাংশ বেশি।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্ট শারাকে হত্যার ইসলামিক স্টেটের দুটি ষড়যন্ত্র ব্য

1

ন্যু ক্যাম্পে ফেরাটা ৪ গোলে স্মরণীয় করে রাখল বার্সা

2

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

3

ডিটওয়াহর তাণ্ডবে শ্রীলঙ্কায় ১২৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৩০

4

চলতি হিসাব ঋণাত্মক, বড় হচ্ছে বাণিজ্য ঘাটতি

5

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৫

6

বিজয়-রাশমিকার বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে, কোথায় বসছে আসর?

7

স্বামী-স্ত্রীর সম্পর্কের গভীরতা নিয়ে ইসলাম কী বলে?

8

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কম

9

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত: লেবাননে অব্যাহত বো

10

আশা ভোসলের কথা শুনেই কী জীবনের সেরা সাফল্য পেয়েছেন রেখা?

11

ওসি পদায়নে প্রতারণামূলক কর্মকাণ্ড, ঢাকা রেঞ্জ ডিআইজির বিশেষ

12

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী

13

বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই: রাহানে

14

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মেরামতে ধীরগতি অ

15

তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

16

বাংলাদেশি হোটেল বন্ধ করে দিল আবুধাবি

17

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

18

রাহুল গান্ধীর এমপি পদ বাতিল চেয়ে বিজেপির আবেদন

19

হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড থেকে বানানো সিনেমা ‘ধুরন্ধর টু’: ধ্রু

20