Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই: রাহানে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। যদিও এসবের মাঝেই স্কোয়াড ঘোষণার পর প্লেনের টিকিটও নিশ্চিত করেছে। আগামীকাল শুক্রবারের মধ্যেই আসবে চূড়ান্ত ঘোষণা। বয়কটের হুমকি দিলেও এমনটা হচ্ছে না বলেই ধরে নিয়েছে সবাই। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা তো ধুয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে। এমনকি ভারতের ক্রিকেটার আজিঙ্কা রাহানে মনে করেন, বিশ্বকাপ বয়কট করার মতো সাহস পাকিস্তানের নেই।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর এক আলোচনায় তিনি বলেছেন, ‘আমার মনে হয় পাকিস্তান (বিশ্বকাপে) না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।’সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। রাহানের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে। অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। তারা বিশ্বকাপ খেলবে। এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে, ম্যানেজার আসেনি তাই খেলব না, ওয়াকওভার দেব।
 
এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, আমরা ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটের ওপর বিশাল প্রভাব পড়বে।’আর্থিকভাবে সংকটে রয়েছে পিসিবি। এমন অবস্থায় না এলে তাদেরই ক্ষতি হবে। এ ব্যাপারে হার্শা বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপে না এলে কেউ তাদের অনুরোধ করবে না। পাকিস্তানও জানে তারা বিশ্বকাপে খেলবে। তারা এমনিই কোলাহল করছে। আমার মনে হয় পাকিস্তানও জানে, তারা যদি বলে বিশ্বকাপ খেলব না। তাহলে বলা হবে – এসো না। কেউ তাদের গিয়ে বলবে না, আসো আসো।’

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার চেহারায় কৃত্রিম কিছু ব্যবহার করিনি: জয়া

1

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

2

আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলল আফগানিস

3

ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক

4

এই মুহূর্তে ট্রাম্প-পুতিনের জরুরি বৈঠকের প্রয়োজন নেই: ক্রেম

5

আজকের মুদ্রার রেট: ৩ জানুয়ারি ২০২৬

6

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর

7

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

8

২৩ হাজার কোটি টাকার চেলসিকে রুখে দিল কারাবাগ

9

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

10

সুখবর পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তারা

11

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে

12

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করছে

13

নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন

14

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

15

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

16

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

17

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া, উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ

18

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

19

ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

20