Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ফলে ক্রিকেটারদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে তিন দল নিয়ে ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’–এর আয়োজন করেছিল বিসিবি। এবার তাদের লক্ষ্য পাকিস্তান সিরিজ। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই দ্বিতীয় সপ্তাহে ঢাকায় খেলতে আসবে তারা। সেই সিরিজের প্রস্তুতির লক্ষ্যে বিসিবি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করতে পারে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। প্রথমে বাংলাদেশ ও পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বলে জানা গেলেও, ওয়ানডে সিরিজ হবে বলে জানিয়েছে ক্রিকবাজ। তাদের তথ্যমতে– মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর মে মাসে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে। সে কারণে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে মূলত জাতীয় দলের পাইপলাইন প্রস্তুত বা অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে বিসিএল আয়োজনের কথা ছিল। সেটি পিছিয়ে অন্য সময়ে আয়োজিত হতে পারে। তার বদলে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিসিএল মাঠে গড়াতে পারে ওয়ানডে ফরম্যাটে। বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মেদ কাওসার জানিয়েছেন, ‘আমরা অ-২৩ ক্রিকেটারদের নিয়ে ফেব্রুয়ারিতে বিসিএল আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ক্রিকেট অপারেশন্স বিভাগ জাতীয় দলের ক্রিকেটারদের মাঠে দেখতে চায়, যেহেতু বিশ্বকাপে না যাওয়ায় তাদের এখন খেলা নেই। তাদের সামনে মার্চে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ আছে।’

‘তাই আমরা অ-২৩ বিসিএলের চেয়ে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। আমরা অ-২৩ বিসিএল আরেকটি উপযুক্ত সময়ে আয়োজনের পরিকল্পনা করছি’, আরও যোগ করেন বিসিবির এই পরিচালক। বিসিএলের প্রথম রাউন্ড হতে পারে ২২ অথবা ২৩ ফেব্রুয়ারি এবং ফাইনাল গড়াতে পারে মার্চের প্রথম সপ্তাহে।
জানা গেছে, আসন্ন ঘরোয়া টুর্নামেন্টটির প্রথম তিন রাউন্ড রাজশাহী ও বগুড়া এবং ফাইনাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হবে। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে আয়োজন করা হতে পারে চারদিনের বিসিএল টুর্নামেন্ট। যেখানে সেন্ট্রাল, ইস্ট, নর্থ ও সাউথ জোন দুই রাউন্ডে ম্যাচ খেলবে বলে জানান আবু ইমাম মোহাম্মেদ কাওসার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে কী হচ্ছে, কারা এত মানুষকে হত্যা করছে?

1

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যতের মানদণ্ড হবে

2

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

3

একনেকে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণসহ ২২ প্রকল্প অনুমোদন

4

গম্ভীরকে ভারতের ব্যর্থতার কারণ ধরিয়ে দিলেন রাহানে

5

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

6

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

7

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের

8

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের

9

এপ্রিলে গাজায় ১ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

10

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

11

এ বছরই ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাংলাদেশ!

12

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের :

13

১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

14

হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানা

15

নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের, জানালেন দুই

16

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হ

17

হাতিয়ার জাগলার চরে গোলাগুলিতে নিহত বেড়ে ৬, থানায় মামলা

18

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

19

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

20