Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভা

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, সিভিল জজ রংপুর ও নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) এস.এম মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম, উলিপুর আর্মি ক্যাম্পের মেজর এ.কে.এম জাবেদ হাসান জুয়েল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা নির্বাচন অফিসার প্রণব সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া প্রমুখ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ আসনের বিএনপি প্রার্থী তাসভীর উল ইসলাম, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী, ইসলামী আন্দোলন প্রার্থী আক্কাছ আলী সরকার, জাতীয় পার্টি প্রার্থী আব্দুস সোবহান, গণঅধিকার পরিষদের প্রার্থী সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আসন্ন নির্বাচনে সম্ভাব্য ঝুঁকিসমূহ, গণভোট ও সংশ্লিষ্ট বিষয়ে উন্মুক্ত আলোচনা সভা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এক ফ্রেমে এত সৌন্দর্য’

1

প্রধানমন্ত্রী শেহবাজের তদন্তের নির্দেশ / খেলতে গিয়ে রান্না ক

2

কোথাও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এর অভাব নেই: অর্থ উপদেষ্টা

3

‘ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ ক

4

রানির বেশে নজর কাড়লেন বুবলী

5

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

6

আমির-অরিজিৎ গভীর রাতে কলেজে প্রবেশ করায় বিতর্ক

7

ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

8

এশিয়ান আরচ্যারিতে ক্যারিয়ার সেরা স্কোর বাংলাদেশের বন্যার

9

বিপিএলে দল পেলেন আমির ও মেন্ডিস

10

কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাল

11

অনেক লুটতরাজ, অর্থ পাচারকারী বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়

12

আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে সব দল

13

মায়ামি নাকি উরুগুয়ে- ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

14

দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

15

কুওমোকে সমর্থন ট্রাম্পের, মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির

16

জন্মসূত্রে নাগরিকত্ব চালু হয় দাসদের সন্তানের জন্য, ধনীদের নয়

17

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

18

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

19

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল

20