Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি-দাওয়া থাকবে যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিছিল, সমাবেশ করতে পারবে, ডেমোক্র্যাটিক কালচার অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য সড়ক-মহাসড়ক আটকে মব করে বন্ধ করা যাবে না।
 
সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই বাংলাদেশের মানুষ জানে পুলিশ। আরও যে সংস্থা আছে এখানে এটা মানুষ কম জানে। আমি বলেছি পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তি আগে বিনষ্ট হয়েছে সেটাকে রিগেন করতে হবে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় টোটালি করাপশন ফ্রি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সবার অ্যাকাউন্টিবিলিটি ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে। কোনো রকমের অবৈধ তদবির হবে না। তিনি বলেন, বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
 
আইজিপিসহ বাহিনীর ঊর্ধ্বতন অনেকে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে নেই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখা করে গেছেন, হয়তো অন্য কাজে ব্যস্ত। আইজিপি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে কোনো উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে, এই কোটায় মন্ত্রী হচ্ছেন তিনজন

1

স্বর্ণ স্মারক মুদ্রার দাম একলাফে বাড়ল ৫৫ হাজার টাকা

2

সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ও বিচারিক ক্ষমতা দেওয়ার ইঙ্গ

3

বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স

4

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

5

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভ

6

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

7

দুই ধর্মের রীতিতেই বিয়ে, কে এই দুবের স্ত্রী আঞ্জুম খান?

8

আজকের স্বর্ণের দাম

9

জহির রায়হান নিখোঁজের পর অভাবে গাছের পাতা খেয়েছি :

10

ইউক্রেন নিয়ে নতুন শান্তি–প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে

11

অভিনেতা রাহুলের স্ত্রীর উদ্দেশ্যে যা বললেন জয়া

12

তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স বুস্ট

13

রাসেলের শূন্যতা পূরণে রেকর্ড দামে কলকাতায় গ্রিন, জানালেন কোচ

14

রক্তে ভাসছে দিল্লি, বিদেশ সফরে মোদি

15

যুক্তরাষ্ট্র রাশিয়াকে ‘আকর্ষণীয় প্রস্তাব’ দিয়েছে: ক্রেমলি

16

আলিমে বাদপড়া শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

17

মিরপুরের উইকেট নিয়ে আশাবাদী পাকিস্তানের কোচ

18

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

19

৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

20