Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাসেলের শূন্যতা পূরণে রেকর্ড দামে কলকাতায় গ্রিন, জানালেন কোচ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের শূন্যতা পূরণ করতে কলকাতা নাইট রাইডার্সের প্রথম পছন্দ ছিল ক্যামেরন গ্রিন। আর তাই নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা। এমনটিই জানিয়েছেন কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ার।

তিনি বলেন, আমরা বলতে পারছি না, কত উপরে উঠতে চেয়েছিলাম। কিন্তু আমরা সর্বোচ্চটা দিতে চেয়েছিলাম। অর্থ যদি থাকে, তাহলে খরচ করব। রেখে দেওয়ার কোনো মানে নেই। আন্দ্রে রাসেল চলে গেল, এমন কাউকে আমাদের প্রয়োজন যে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিতে পারবে। এ কারণে আমাদের জন্য ক্যামেরন গ্রিন গুরুত্বপূর্ণ ছিল।

সম্প্রতি আইপিএল থেকে অবসর নিয়েছেন রাসেল। অবসরের পর কলকাতায় পাওয়ার কোচ হয়ে ফিরেছেন তিনি। নায়ারের মতে, গ্রিন হয়তো ভিন্ন ভূমিকায় খেলবেন, তবে সব বিভাগেই ম্যাচ জেতানোর সামর্থ্য তার আছে। রাসেল মিডল ও ডেথ ওভারে দাপট দেখালেও গ্রিন খেলবেন টপ অর্ডারে। প্রথম তিনে তাকে খেলানো পরিকল্পনা কলকাতার। তাতে দলে বড় ছাপ রাখতে পারবেন এই অস্ট্রেলিয়ান। 

নায়ার বললেন, আমরা ক্যামেরন গ্রিনকে প্রথম তিনের মধ্যে ব্যাটিংয়ে দেখতে চাই। সে এক মৌসুমে ৫০০ রান করার মতো ব্যঅটার। গত কয়েক বছরে দেখেছি আমাদের সাফল্য এসেছে তখন, যখন আমাদের শীর্ষ তিন খেলোয়াড় চারশর বেশি রান করেছে। এ কারণে তাকে পেতে আমরা মরিয়া ছিলাম। সে আমাদের অনেক সমস্যার সমাধান করবে।

গ্রিনের আইপিএল পরিসংখ্যান কলকাতার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৯ ম্যাচ খেলে ৪১ এর বেশি গড়ে ৭০৭ রান করেছেন গ্রিন। অভিষেক আইপিএলে মুম্বাইয়ের হয়ে তার রান ছিল ৪৫২। ইনজুরির কারণে গত আইপিএল খেলতে না পারলেও কলকাতার বিশ্বাস, গ্রিন এখন পুরো ফিট এবং সেরা ফর্মে পাওয়া যাবে তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে: ইশরা

1

রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান

2

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

3

আজ সরকারি দপ্তরগুলোতে যাচ্ছে না হাসিনা-কামালের রায়ের কপি

4

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ঘানার ৫৫ নাগরিক নিহত

5

তারেক রহমানের জন্য ‘ট্রাভেল পাসের’ প্রসঙ্গ আসছে কেন?

6

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা ই

7

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

8

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

9

নৈশভোজে অংশ নিয়ে যা বললেন ভুটানের প্রধানমন্ত্রী

10

টানা ২ দফায় রুপার দাম কত বাড়ল?

11

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

12

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

13

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

14

মোবাইল ফোন ব্যবহার নিয়ে যে পরামর্শ দিলেন জয়া

15

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্

16

কুড়িগ্রাম-৪ এ জামায়াত-বিএনপি থেকে ২ ভাই প্রার্থী : পারিবারিক

17

দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার-ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

18

কপে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে: ফরিদা আখতার

19

শান্তর হুংকারের জবাবটা মাঠেই দিতে চান মিরাজ

20