Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতার করা কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। শুক্রবার (১৬ জানুয়ারি) কলকাতার আলিপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মামলার রায়ে যদি তিনি ১০০ কোটি রুপি পান, তবে সেই সম্পূর্ণ অর্থ জনকল্যাণমূলক সেবামূলক কাজে দান করবেন।

এই আইনি লড়াইয়ের সূত্রপাত হয় গত ৯ জানুয়ারি কলকাতার একটি সভায় মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। সেই সভায় মমতা ব্যানার্জী অভিযোগ করেছিলেন যে কয়লা কেলেঙ্কারির টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়। তিনি শুভেন্দুকে ‘গাদ্দার’ হিসেবে অভিহিত করে দাবি করেছিলেন, জনৈক ব্যক্তির মাধ্যমে কয়লার টাকা শুভেন্দু অধিকারীর কাছে যায় এবং সেখান থেকে সেই অর্থ অমিত শাহর কাছে পৌঁছে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী আগেই তাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশে তিনি জানতে চেয়েছিলেন, ঠিক কীসের ভিত্তিতে বা কোন প্রমাণের ওপর নির্ভর করে মুখ্যমন্ত্রী এমন গুরুতর অভিযোগ করেছেন। নোটিশে প্রামাণ্য নথি দেওয়ার জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো উত্তর না আসায় শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মামলার অনুলিপি শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন, তিনি তার কথা রেখেছেন। তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এবং কয়লা কেলেঙ্কারি নিয়ে করা তার অভিযোগগুলো সম্পূর্ণ কাল্পনিক। এই প্রতারণামূলক অপকর্মের জন্য মুখ্যমন্ত্রীকে আদালতে টেনে আনার প্রতিশ্রুতি পূরণ করেছেন বলেও তিনি মন্তব্য করেন। একইসাথে তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন দ্রুত অভিজ্ঞ আইনজীবীদের সাথে যোগাযোগ করতে, অন্যথায় অবিলম্বে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে প্রস্তুত থাকতে বলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

1

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

2

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

3

আজকের স্বর্ণের দাম: ৮ ডিসেম্বর ২০২৫

4

নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান

5

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান ক

6

৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত

7

অস্ত্র সমর্পণ করতে রাজি গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী?

8

দেশে ভূমিকম্প অনুভূত

9

বিশ্বকাপের আগে হামজাদের ফিফা উইন্ডোতে আমন্ত্রণ

10

গাজা আজ ক্ষুধার শহর

11

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

12

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কি

13

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস

14

জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে প্রবাসী কল্যাণ স‌চিবের সাক্ষা

15

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

16

ইলহান ওমরের সম্পদ তদন্তের ঘোষণা ট্রাম্পের

17

যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না: খাম

18

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: উপদেষ

19

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

20