Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৫ শতাংশ পারিশ্রমিকের পাশাপাশি ১৫ দিনের ভাতাও পরিশোধ করলো সিলেট

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। বিবৃতিতে তারা লিখেছে, নির্দেশনা অনুযায়ী আজ খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের পারিশ্রমিকের ২৫ শতাংশ পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে দলের জন্য অগ্রিম ১৫ দিনের দৈনিক ভাতাও বিতরণ করেছে ফ্র্যাঞ্চাইজি।

শুধু সিলেট-ই নয়, নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের চুক্তির ২৫ শতাংশ পরিশোধ করেছে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোও। রংপুর রাইডার্স অবশ্য সবার চেয়ে এগিয়ে ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে। তবে চট্টগ্রাম রয়্যালসের গল্প ভিন্ন।
 
ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা ও স্পন্সর জোগাড় করতে না পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস। নতুন করে চট্টগ্রামের দায়িত্ব নিয়েছে বিসিবি।
 
চট্টগ্রাম ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক পরিশোধের খবর নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি  বলেন, ‘একটা ভালো খবর হচ্ছে রংপুর রাইডার্স ৫০ শতাংশ, রাজশাহী ওয়ারিয়র্স ২৫ শতাংশ, ঢাকা ক্যাপিটালস ২৫ শতাংশ, একটু আগে নোয়াখালীও তাদের ২৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছে। সিলেট বিকেলে দিয়ে দেবে (ইতোমধ্যে দিয়েছে।’
 
বিপিএলের ১২তম আসরের পর্দা উঠবে শুক্রবার (২৬ ডিসেম্বর)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিলেন

1

বিয়েতে পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম : কার্তিক

2

ঢাকা-১৬ আসনে বিএনপির আমিনুলকে হারিয়ে জামায়াতের আব্দুল বাতেন

3

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার

4

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

5

এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে দাবি-আপত্তি আহ্বান ইসির

6

হাদি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

7

জি-২০ সম্মেলনে বিশ্বব্যাপী উন্নয়নের ৪টি প্রস্তাব নরেন্দ্র মো

8

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

9

সংসদ সদস্য হয়েই মন্ত্রীসভায় ডাক পেলেন কায়সার কামাল

10

ইউক্রেন যুদ্ধ : রাশিয়ার পক্ষে লড়ছে ১ হাজার ৪৩৬ আফ্রিকান সেনা

11

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

12

নির্বাচনে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করব

13

ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার

14

সবজির বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছ ও মাংসের দাম

15

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নুরুল হক, সম্পাদ

16

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

17

র‌্যাঙ্কিংয়ের আটে মোস্তাফিজ, বড় লাফ ইমনের

18

২০২৬ এর রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেখানে

19

ইসরাইলের শীর্ষ মন্ত্রী রন ডারমারের পদত্যাগ

20