Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

র‌্যাঙ্কিংয়ের আটে মোস্তাফিজ, বড় লাফ ইমনের

স্পোর্টস ডেস্ক : বুধবার (৩ ডিসেম্বর) হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে দুই ধাপ উন্নতি করে বোলারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে উঠে আসলেন টাইগার পেসার মোস্তাফিজ। গতকাল আইরিশদের বিপক্ষে জয়ের ম্যাচে ১১ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি। যা তার র‌্যাঙ্কিংয়ের উন্নতিতে ভূমিকা রেখেছে। সিরিজের বাকি দুই ম্যাচে অবশ্য উইকেটশূন্য ছিলেন এ পেসার।

এছাড়া ৩ ধাপ এগিয়ে ১৪ নম্বরে রয়েছেন শেখ মেহেদী হাসান। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচে সুযোগ পেয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। নাসুম আহমেদ এগিয়েছেন ৫ ধাপ, রয়েছেন ২৫ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলে অবশ্য উইকেটশূন্য ছিলেন তিনি। সমান ৫ ধাপ উন্নতি করে রিশাদ হোসেন আছেন ১৯তম স্থানে। সিরিজে দুই ম্যাচ খেলে তার শিকার ৪ উইকেট। ২ ধাপ এগিয়ে তানজিম হাসান সাকিব আছেন ৫০ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে ৫৫ রানের অপরাজিত ঝকঝকে ইনিংস খেললেও প্রথম দুই ম্যাচের ব্যর্থতায় পিছিয়েছেন তিনি। তবে তার ওপেনিং সঙ্গী পারভেজ হোসেন ইমন ২১ ধাপ এগিয়ে রয়েছেন ৩৮ নম্বরে। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১ রান করে আউট হলেও পরের দুটিতে যথাক্রমে ৪৩ ও ৩৩* রান করেছিলেন তিনি।

৯ ধাপ পিছিয়ে সাইফ হাসান আছেন ইমনের পরেই, ৩৯ নম্বরে। পুরো সিরিজে আলো ছড়াতে পারেননি তিনি। খেলেছেন ৬, ২২ ও ১৯ রানের ইনিংস। ৫ ধাপ উন্নতি করেছেন তাওহীদ হৃদয়, রয়েছেন ৪২ নম্বরে। প্রথম টি-টোয়েন্টিতে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলার পর, দ্বিতীয়টিতে ৬ রান করে আউট হয়েছিলেন। আর শেষ ম্যাচে মাঠে নামতে হয়নি তাকে।

৩ ধাপ পিছিয়ে জাকের আলী অনিক রয়েছেন ৬৮তম স্থানে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ভারতের অভিষেক শর্মা এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে আরেক ভারতীয় বরুণ চক্রবর্তী শীর্ষস্থান ধরে রেখেছেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. আব্দুল মঈন খান

1

ভারি খাবারের পর মিষ্টি নাকি টকদই-কোনটি ভালো?

2

রেকর্ড গড়া জো রুটকে নিয়ে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের উপহাস

3

তেলের জন্য কোনো রক্ত নয়, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি

4

আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল

5

সেতু থেকে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

6

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

7

অভিনেত্রী শিরীনের প্রশংসায় পঞ্চমুখ জিতু

8

রমজানে একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালনের রেকর্ড

9

ভারত শেষ চারে উঠবে না, দাবি আমিরের

10

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বা

11

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

12

মনোনয়নপত্র জমা সোমবার, টিপসই দিলেন খালেদা জিয়া

13

দেশজুড়ে তার কোটি কোটি সন্তান : কনকচাঁপা

14

তারেক রহমানের জন্য ‘ট্রাভেল পাসের’ প্রসঙ্গ আসছে কেন?

15

রমজানে সুস্থ থাকতে জরুরি খাদ্যাভ্যাসে পরিবর্তন ও সচেতনতা

16

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

17

ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড

18

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ ম

19

ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান

20