Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষর করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। নতুন চুক্তি অনুযায়ী আরও অন্তত দুই মৌসুম স্টারদের জার্সি গায়ে বিগ ব্যাশ মাতাবেন এই অলরাউন্ডার। চুক্তিভিত্তিক নিষেধাজ্ঞা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই এই চুক্তি সম্পন্ন হয়েছে।

নতুন চুক্তির পর টুর্নামেন্টের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাক্সওয়েল ৩৯ বছর বয়সের পরেও প্রতিযোগিতায় খেলবেন। সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশ মৌসুমে মেলবোর্ন স্টার্স নকআউট পর্যায়ে বিদায় নিয়েছিল। একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে তারাই এখনও প্রথমবারের মতো এই শিরোপার সন্ধানে আছে।
 
ম্যাক্সওয়েলের জন্য এটি ব্যক্তিগতভাবে কঠিন একটি মৌসুম ছিল। আট ইনিংসে তিনি মাত্র ৭৬ রান করেন এবং শিকার করেন দুটি উইকেট। এর মধ্যেই সিডনি থান্ডার থেকে তার কাছে একটি মোটা অঙ্কের প্রস্তাব এসেছিল দল বদলের জন্য।
 
 
 
ম্যাক্সওয়েল বলেন, 'মেলবোর্ন স্টার্স আমার ক্রিকেট ক্যারিয়ারের বড় একটা অংশ এবং এই দলটির সাফল্য নিয়ে আমি ভীষণ আবেগী। আমার মনে হয় বর্তমান দলটি বিশেষ কিছুর দিকে এগোচ্ছে এবং আগামী দুই মৌসুমে আমরা শিরোপার জন্য লড়াই করার মতো অবস্থানে থাকব।'

স্টার্সের হাই পারফরম্যান্স ম্যানেজার ক্লিন্ট ম্যাকে বলেন, 'গ্লেন দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের একজন। স্টার্সের প্রতি তার অঙ্গীকার আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।'এছাড়া স্টার্স আরও দুই বছরের জন্য ক্যাম্পবেল কেলাওয়ের সঙ্গেও নতুন চুক্তি করেছে। বাঁহাতি এই ব্যাটার সদ্য শেষ হওয়া মৌসুমে ২১.৫০ গড়ে ১৭২ রান করেছেন।

ম্যাকে বলেন, 'ক্যাম্পবেলকে ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে আমাদের টপ অর্ডারে দারুণ স্থিতি আনে। এই মৌসুমে সে নিজেকে প্রমাণ করেছে এবং আমার কোনো সন্দেহ নেই যে আগামী বহু বছর সে আমাদের জন্য প্রচুর রান করবে।'মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টা (অস্ট্রেলিয়ান স্থানীয় সময়) থেকে চুক্তিভিত্তিক নিষেধাজ্ঞা শুরু হলে ২৮ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রান্সফার উইন্ডো চালু হবে, যেখানে ক্লাবগুলো চুক্তিহীন খেলোয়াড়দের দলে নিতে পারবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরিয়ানের সঙ্গে নাম জড়ানো কে এই সুন্দরী লারিসা

1

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনাসহ ৩ জন

2

এক রাতে ২ রেকর্ড হারালেন এমবাপ্পে!

3

নাটকীয় পাঁচ মিনিটে টটেনহ্যামের মাঠে ম্যানইউর ড্র

4

নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

5

দেড় দিন খেলেই ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

6

ক্রীড়াঙ্গনেও লেগেছে ভোট উৎসবের বাতাস

7

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

8

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

9

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হচ্ছে? যা বললেন তথ্য উপদেষ

10

নতুন ঘোষণা দিলেন সামান্তা

11

দেড় দিনে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়া স্কোয়াডে বড় চমক

12

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরাইল

13

‘ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল’

14

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

15

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

16

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল

17

কমকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ

18

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শ্রীলঙ্কান রাষ্ট্রপতির প্রতিক্

19

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

20