Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘ভারত প্রথম’ নীতি থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র, ঝুঁকছে পাকিস্তানের দিকে

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে তারা বলেছে, যুক্তরাষ্ট্র এখন ‘ভারত প্রথম নীতি’ থেকে সরে গেছে। এর বদলে পাকিস্তানের দিকে ঝুঁকছে। ২০২৫ সালকে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের ‘বিপ্লবী পরিবর্তন’ বছর হিসেবেও অভিহিত করেছে তারা।

সংবাদমাধ্যমটি বলেছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ‘ভারত প্রথম নীতি’ শেষ হয়ে গেছে। এর বদলে পাকিস্তান পাচ্ছে কৌশলগত গুরুত্ব। তারা বলেছে, পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ‘অনির্ভরশীল মিত্র’ হিসেবে দেখত। কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে তার ক্রমপরিবর্তনশীল দক্ষিণ এশিয়া নীতির ক্ষেত্রে প্রধান দণ্ড হিসেবে দেখছেন।

গত এপ্রিলে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মে মাসে পাকিস্তানে মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে টানা চারদিন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই যুদ্ধই পাকিস্তান সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভাবনাকে বদলে দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তারা বলেছে, পাকিস্তানের সেনাবাহিনীর শৃঙ্খলা, কৌশলগত লক্ষ্য ও সক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্প ও সিনিয়র মার্কিন কর্মকর্তাদের অবাক করেছে। আগে তাদের ধারণা ছিল, ভারতের থেকে হয়ত পাকিস্তানের সামরিক সক্ষমতা কম। এমনকি ২০২৫ সালের শুরুতেও যুক্তরাষ্ট্র মনে করত পাকিস্তান কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন, রাজনৈতিকভাবে সন্দেহপূর্ণ এবং তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট।

কিন্তু বছরের শেষে পাকিস্তান যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, মার্কিন পররাষ্ট্রনীতির ইতিহাসে দ্রুততম পরিবর্তনের মধ্যে একটি ছিল যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

1

বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই: রাহানে

2

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতির অবসান ঘটানোর ঘোষণা স্বা

3

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে

4

মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্ত গ্রেফতার

5

বিপিএলে আসছেন শোয়েব আখতার

6

চীনে বসবাসরত নাগরিকদের সতর্ক বার্তা দিল জাপান, কেন?

7

কৃষকদের কথা ভেবে আমরা পেঁয়াজ আমদানি করতে দিইনি : কৃষি উপদেষ্

8

‘বুম্বাদা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস দিয়েছেন, গাইড করেছেন’

9

কুয়েতের কিছু হামলার ঘটনা ইরাক থেকে সংঘটিত হয়েছে

10

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে

11

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

12

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আম

13

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

14

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হ

15

টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায়

16

যে সংসদে ফিরিয়েছিলেন প্রাণ, সেখানেই ফিরলেন নিথর দেহে

17

৯০ হাজার ভক্ত নিয়ে গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন

18

জ্বালানিতে শুল্ক বড় হারে কমাল ভারত

19

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

20