Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এই জয়ের ফলে গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে সুপার সিক্সে গেল বাংলাদেশ। অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে টাইগ্রেসরা। আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ড নারী দলকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। দারুণ এই জয়ের ফলে গ্রুপ পর্বে ৪ ম্যাচের ৪টিতেই জিতলো বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অপরাজিত থেকে সুপার সিক্সে যাচ্ছে বাঘিনীরা। ৯ রানে জিতেছে বাংলাদেশ। 

 
 
মালপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিং জুটিতে দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস মিলে তোলেন ১৩ রান। ১০ বলে ১১ রান তোলেন জুয়াইরিয়া। আরেক ওপেনার দিলারা খেলেছেন ২৭ বলে ৩৫ রানের ইনিংস। তিনে নামা শারমিন আক্তার সুপ্তা এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে।
 
দলের চাহিদা মিটিয়ে তুলেছেন রান। হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। ৪৫ বলে ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শারমিন। বাকিদের মধ্যে ১৩ বলে ১৩ রান করেছেন নিগার সুলতানা জ্যোতি। ১৬ বলে ৩০ রানের ক্যামিও খেলেন সোবহানা মোস্তারী। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী দল।

আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন আরলেনে কেলি এবং জানে ম্যাগুয়ের। জবাব দিতে নেমে শুরুটা ভালোই করে আয়ারল্যান্ড। ১৯ বলে ২৫ রান করা আমি হান্টার রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেছেন। এরপর দলের হাল ধরেন গ্যাবি লুইস এবং ওরলা প্রেন্ডারগাস্ট। বেশি একটা সুবিধা করতে পারেননি প্রেন্ডারগাস্ট। তবে লুইস এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। ১২ বলে ১২ রান করে প্রেন্ডারগাস্ট থামেন দলের ৭১ রানের মাথাতে। লুইস এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে। তুলে নেন দারুণ এক ফিফটি।

ফিফটির পরেও এগিয়েছেন লুইস। লিয়াহ পল ২ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপর লুইসের সাথে যোগ দেন লরা ডিলানি। দলের ১১৭ রানের মাথাতে রানআউট হয়েছেন ডিলানি। পরে ৫৮ বলে ৭৩ রান করে থামেন লুইস, তাকে ফেরান রাবেয়া খান। ২০ ওভার শেষে ১৪৪ রানে গিয়ে থামে আইরিশদের ইনিংস। বাংলাদেশ তুলে নেয় ৯ রানের জয়। 

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন স্বর্ণা আক্তার। ১ উইকেট নেন রাবেয়া খান।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত

1

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ

2

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

3

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

4

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?

5

ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস

6

সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত

7

বায়তুল মোকাররমে শহীদ খামেনির গায়েবানা জানাজা

8

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩ লাখ প্রবাসীর নিবন্ধন

9

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

10

সৌদি আরবে গোপনে বেলি ড্যান্স শিখছেন নারীরা

11

যেসব ব্যক্তির জন্য রোজার বিধান শিথিল

12

বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

13

মধ্য মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় নিহত ১১

14

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্প

15

শান্তর হুংকারের জবাবটা মাঠেই দিতে চান মিরাজ

16

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণ, এত দাম আগে দেখেনি কেউ

17

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দ

18

জব্দ রুশ সম্পদ ইউক্রেনকে দেয়ার ইইউ পরিকল্পনায় সমর্থন যুক্তরা

19

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠি

20