Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

এআর রহমানের মন্তব্যে যা বললেন আমাল মালিক

বিনোদন ডেস্ক : সংগীত জগতের সুরস্রষ্টা অস্কারজয়ী সুরকার এআর রহমান হিন্দি সিনেমা জগতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে মন্তব্য করে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। বলিউডে তাকে ‘কোণঠাসা’ করা হচ্ছে—এমন দাবি তারকাদের মতভেদ থাকলেও এ সুরকারের মন্তব্য নিয়ে এখনো চর্চা চলমান। দীর্ঘদিন কাজ না পাওয়ার অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেন কিংবদন্তি সংগীত পরিচালক এআর রহমান। এবার তার সেই বক্তব্যের আংশিক সমর্থন জানালেন আরেক সংগীতশিল্পী ও সুরকার আমাল মালিক। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সংগীতশিল্পী বলেন, ইন্ডাস্ট্রিতে ‘গ্রুপিজম’ ও স্বজনপোষণের বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। অনেক ক্ষেত্রেই নির্মাতারা তাদের পছন্দের কয়েকজন শিল্পীকেই বারবার কাজের সুযোগ দিয়ে থাকেন। এতে করে কিছু শিল্পী নিয়মিত কাজ পেলেও অন্যরা বঞ্চিত হন বলে জানান আমাল মালিক। এ সংগীতশিল্পী আরও বলেন, এ প্রবণতার কারণে নামি সুরকারদের কাজের পরিসরও কমে যাচ্ছে।  একজন প্রতিষ্ঠিত শিল্পী যদি কাজের সুযোগ না পান, তাহলে নতুনদের টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ে।

এআর রহমানের ধর্মীয় বিভাজনের অভিযোগ প্রসঙ্গে আমাল মালিক বলেন, শিল্পের দিক থেকে আনা অভিযোগগুলো যথার্থ হলেও সাম্প্রদায়িক বিভাজনের বিষয়টি তিনি সমর্থন করেন না। তিনি বলেন, অনেক পরিচালক নির্দিষ্ট একজন সংগীত পরিচালকের সঙ্গে নিয়মিত কাজ করেন এবং এ ধরনের জুটি ইন্ডাস্ট্রিতে নতুন নয়। নির্মাতা মণিরত্নমের ছবিতে এআর রহমানের দীর্ঘদিনের কাজের কথাও উল্লেখ করেন আমাল মালিক। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের পরিকল্পনা নিয়ে কী বললেন শ্রদ্ধা কাপুর?

1

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

2

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

3

আরিয়ান বিয়ে করেছেন, কনে কে

4

‘হয়তো ভালো কিছু হচ্ছে’, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্র

5

রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

6

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

7

বাংলাদেশের বয়কটের প্রভাবে অলিম্পিক হারাতে বসেছে ভারত

8

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

9

‘রোহিত-কোহলিকে ছাড়া বিশ্বকাপ জিতবে না ভারত’

10

মিরকাদিমে ইলিশের ঝিলিক, দামও চড়া

11

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

12

সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ

13

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

14

নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাস

15

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল

16

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপ

17

সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত

18

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

19

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

20