Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুরক্ষা জাল ছাড়াই ১৬৬৭ ফুট উঁচু ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী

আন্তর্জাতিক ডেস্ক : কোনো ধরনের নিরাপত্তা দড়ি বা সুরক্ষা জাল ছাড়াই তাইওয়ানের সর্বোচ্চ বহুতল ভবন তাইপেই ১০১-এর চূড়ায় উঠে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। রোববার হাজারও দর্শকের উল্লাস ও করতালির মধ্যে তিনি ভবনটির ছাদে পৌঁছান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১ হাজার ৬৬৭ ফুট উচ্চতার এই ভবনে উঠতে হনল্ডের সময় লেগেছে মাত্র ৯১ মিনিট। নেটফ্লিক্সের আয়োজনে সরাসরি সম্প্রচারিত এই ‘ফ্রি সোলো’—অর্থাৎ কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই—আরোহণ শেষে চূড়ায় পৌঁছে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি একে ‘অসাধারণ’ (সিক) বলে বর্ণনা করেন। সাংবাদিকদের তিনি বলেন, “তাইপেই দেখার জন্য এর চেয়ে দারুণ উপায় আর হতে পারে না।” বৃষ্টির কারণে এই অভিযান এক দিন পিছিয়ে রোববার অনুষ্ঠিত হয়।

২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা ধরে রাখা তাইপেই ১০১ তাইওয়ানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। হনল্ড জানান, একসময় তিনি অনুমতি ছাড়াই ভবনটিতে ওঠার কথা ভেবেছিলেন। তবে ভবনটির প্রতি শ্রদ্ধা এবং সংশ্লিষ্ট দলের প্রতি সম্মান দেখিয়ে তিনি নিয়মতান্ত্রিকভাবেই অভিযানটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেন।

এ অভিযানের নির্বাহী প্রযোজক জেমস স্মিথ বলেন, একটি ভবন কর্তৃপক্ষের পক্ষ থেকে এভাবে একজন আরোহীর ওপর আস্থা রেখে অনুমতি দেওয়া অত্যন্ত বিরল ঘটনা।

সাধারণত সেমিকন্ডাক্টর শিল্প বা চীনের সামরিক হুমকির প্রসঙ্গে তাইওয়ান আন্তর্জাতিক সংবাদে উঠে আসে। তবে এমন রোমাঞ্চকর অভিযানের মাধ্যমে দেশটিকে ভিন্নভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য হনল্ড ও নেটফ্লিক্সকে ধন্যবাদ জানিয়েছেন তাইওয়ানের রাজনীতিকরা।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে নিজের ফেসবুক পাতায় অভিনন্দন জানিয়ে লেখেন- “সাহসী ও নির্ভীক অ্যালেক্সকে এই চ্যালেঞ্জ সম্পন্ন করার জন্য অভিনন্দন। বিশ্ব শুধু তাইপেই ১০১-কে দেখেনি, একই সঙ্গে দেখেছে তাইওয়ানের মানুষের উষ্ণতা ও এ দেশের সৌন্দর্য।”

এর আগে ২০০৪ সালে ‘স্পাইডারম্যান’ খ্যাত ফরাসি ক্লাইম্বার অ্যালাইন রবার্ট তাইপেই ১০১-এ আরোহণ করেছিলেন। সে সময় তিনি নিরাপত্তা দড়ি ব্যবহার করেন এবং তার সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা। তবে এবার কোনো সরঞ্জাম ছাড়াই মাত্র ৯১ মিনিটে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন অ্যালেক্স হনল্ড।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নেত্রীকে পরীমনির সঙ্গে তুলনা, অতঃপর...

1

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

2

বিকালে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্

3

হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

4

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত

5

এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা

6

স্বর্ণের দামে বড় পতন

7

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহ

8

জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেলেন সাকিব

9

দুই দফায় কত বাড়ল এলপি গ্যাসের দাম

10

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির সিরি 'আ'র ম্যাচ

11

এপ্রিলে গাজায় ১ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

12

১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ নির্ধারণ

13

‘ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ’

14

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

15

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

16

১১৬ কোটি টাকায় সৌদি আরবে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো

17

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

18

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

19

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরা

20