Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৬ দিনে প্রবাসী আয় হলো ২৭১ কোটি ডলার

ডেস্ক নিউজ : চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ৮০ লাখ বা ২ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬১ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৮ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
 
আর ২৬ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ৮ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৯৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৯০ শতাংশ।
 
এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
 
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইলিশ রক্ষাও বৈশ্বিক আন্দোলনের অংশ হওয়া উচিত’

1

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ই

2

মেহজাবীনের বিরুদ্ধে মামলা করা কে এই আমিরুল?

3

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

4

বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান প্রধান উপ

5

শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কই : নাসীরু

6

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

7

জামিন না মঞ্জুর, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বিধা

8

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

9

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

10

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

11

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

12

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী

13

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

14

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

15

কঙ্গোয় রানওয়ে থেকে ছিটকে পড়লো মন্ত্রীর বিমান!

16

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২৬, মৃত্যু নেই

17

ঢাকা-৯: ত্রিমুখী লড়াইয়ের আভাস

18

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

19

‘ডন ৩’-এ ফেরা নিয়ে শাহরুখ খানের শর্ত!

20