Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী চমক দেখিয়ে চলেছেন। সময়ের আলোচিত অভিনেত্রী বছরজুড়েই ‘ধীরে চলো’ নীতিতে চলেন। দীর্ঘ সময় নিয়ে শুটিং করেন। একটি নাটকের শুটিং শেষ করেই নেন বিরতি। আগের মতো একসঙ্গে একের পর এক নাটকে আর অভিনয় করেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, গত দুই বছর একের পর এক কাজ করেছি। সংখ্যা ছিল বেশি। পরে মনে হলো— এবার থামা উচিত। যে কারণে চলতি বছর গল্প বাছবিচার করেই অভিনয় করেছি। সেটার দারুণ ফল পেলাম, বেশিরভাগ নাটক দর্শক পছন্দ করেছেন। এটাই মনে হলো— আমাকে ভালো গল্পে কাজ করতে হবে। পাশাপাশি শিখতে পারলাম, ভালো কাজের জন্য মেকিং, টিমওয়ার্ক— সবার পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। এ সিদ্ধান্ত নিতে শিখলাম— সংখ্যা নয়, মানটাই আসল।

তিনি বলেন, আমি বিশ্বাসই করতে পারিনি, আমাদের নাটকের অল্প সময়ে এতটা ভিউ হবে, রেকর্ড গড়বে। বরং আরও চিন্তায় ছিলাম, 'হৃদয় গভীরে' নাটক ৯৬ মিনিটের গল্প কি দর্শক দেখবেন? প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। তবে একটা কথাই মনে হয়েছে— আমি সঠিক পথেই আছি। আমার সিদ্ধান্ত ঠিক।

অভিনেত্রী বলে, চলতি বছর রাজনীতির নানা খবরের ভিড়ে ইউটিউবে আগের মতো নাটকের ভিউ হচ্ছিল না। সেখানে প্রথম দিনেই ভিউ ৩০ লাখ ছাড়িয়ে যায়। এখনো আলোচনায় 'হৃদয় গভীরে'। দুই সপ্তাহের ব্যবধানে বর্তমানে নাটকটির ভিউ দুই কোটি। নাটকটিতে তটিনীর বিপরীতে অভিনয়  করেছেন ফারহান আহমেদ জোভান। পরিচালনায় রুবেল হাসান।

মিজানুর রহমান আরিয়ানের সুহাসিনী দিয়ে জোভান-তটিনী জুটির শুরু। যদিও দর্শকপ্রিয়তা থাকলেও জুটি হিসেবে নিয়মিত নন জোভান ও তটিনী। কখনো বছর, কখনো মাস কয়েক বিরতির পরই তাদের পর্দায় দেখা যায়। সে নাটকেই তটিনী হয়ে ওঠেন দর্শকদের প্রিয় ‘সুহাসিনী’। তবে এ সফলতার পরও প্রায় এক বছর একসঙ্গে কোনো নাটকে কাজ করেননি তারা। 'একটাই তুমি' নাটকে দুজনকে আবার পাওয়া যায়। একে একে তাদের প্রতিটি কাজই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। শুধু দর্শক নন, জোভানের নিজেরও এসব নাটক প্রিয়।

জোভানের প্রশংসায় পঞ্চমুখ তটিনী বলেন ‘আমি কিন্তু জোভানের অনেক জুনিয়র। সেখানে তিনি সবসময়ই শুটিংয়ে দারুণ সহযোগিতা করেন। অভিনয়ে পুরো জায়গা দেন। তিনি দারুণ অভিনেতা। সততার সঙ্গে কাজ করেন। বলা যায়, আমার সব সহশিল্পীই অনেক ভালো।

এ প্রসঙ্গে জোভান বলেন, আমার আর তটিনীর কাজগুলো আমি নিজেও উপভোগ করি। এর মধ্যে আমার পছন্দের নাটক 'তোমাদের গল্প' পরিচালক মোস্তফা কামাল রাজ ভাইয়ের কাজ। সাড়ে তিন কোটির মতো ভিউ হয়েছে। হৃদয়ের এক কোণে, ভিতরে বাহিরে—এ কাজগুলোর নিজেও আমি দর্শক।

উল্লেখ্য, জোভান-তটিনী জুটির তিন নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। মোস্তফা কামালের 'সম্পর্কের গল্প', ইমরাউল রাফাতের 'মন ফড়িং' এবং জাহিদুল সুজনের 'কসম'। সবকটি গল্পই দর্শকদের ভিন্ন অনুভূতি দেবে বলে জানালেন এ তারকা জুটি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সক্ষমতা অর্জনের পর এলডিসি উত্তরণ : আমির খসরু

1

তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার

2

নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই : সিইসি

3

নির্বাচন সফল করার বিষয়ে ইসিকে আশ্বস্ত করলেন আইজিপি

4

গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সমাজের স্টেকহোল্ডারদের প্রতি আ

5

৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গল

6

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণ, এত দাম আগে দেখেনি কেউ

7

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

8

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

9

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মেরামতে ধীরগতি অ

10

অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর

11

ধুরন্ধরের দাপটে 'কেজিএফ ২' -এর রেকর্ড ভাঙল

12

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

13

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নও

14

গুগল ফটোসে এআই ফিচার, পাবেন যে সুবিধা

15

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

16

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোক ভবন’

17

মালিককে না জানিয়ে চুরির মাল ফেরত দেওয়ার বিধান কী?

18

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের বিষয়ে যা বলছে মেঘালয় পুলিশ-বি

19

যেখানে কেইনের পেছনে মেসি-রোনালদো

20