Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে সিগন্যাল মেনে সরকারপ্রধানের সচিবালয়ে পৌঁছাতে লেগে যায় ৪১ মিনিট।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ৮টা ৩৪ মিনিটে রওনা হন নিজের গাড়িতে চড়েই। গুলশান থেকে সচিবালয় পর্যন্ত চারটি সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে প্রধানমন্ত্রীর গাড়ি থেমে যায়। সচিবালয়ে পৌঁছান ৯টা ১৫মিনিটে।’সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

রুমন আরো বলেন, ‘বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়ি চারটি ট্রাফিক সিগন্যালে থামলে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীরা করতালি দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। গাড়ি থেকে হাত নেড়ে জনসাধারণের অভিনন্দনের জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমনও হয়েছে যে, কেউ কেউ প্রধানমন্ত্রীর গাড়ির সামনে এসে তাকে শুভেচ্ছা জানায়, কেউ কেউ খুব কাছ থেকে সেলফিও তুলেছে তার মোবাইল ফোনে। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তার চেম্বারে বসার পরে মন্ত্রী-সচিব-কর্মকর্তারা কারা কারা অফিস করছেন, এ বিষয়ে খোঁজখবর নেন।

সচিবালয়ে ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তর আছে। বিএনপি সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন বুধবারও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করেন। এর আগের সরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস একদিন এবং তার আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে দুদিন অফিস করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব রুমন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআন সুন্নাহর আলোকে মাহে রমজান

1

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

2

হেমার জন্য ভীষণ খারাপ লাগছে: মমতাজ

3

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতি, নতুন নথি ঘিরে তোলপাড়

4

জুলাই সনদ সরকারের এজেন্ডা নয়: আলী রীয়াজ

5

গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন জোকোভিচ

6

রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা

7

অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালালে তৃতীয় টার্মিনাল চালু হচ্

8

বাংলাদেশে মন্ত্রী হলে কী সুযোগ সুবিধা পাওয়া যায়?

9

আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে

10

প্রতিমন্ত্রী হিসেবে যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে জোনায়েদ সাকি

11

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া, বাড়ছে দাম

12

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ

13

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উ

14

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ,

15

কোহলির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বাবর

16

চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ

17

দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত

18

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

19

প্রথমবার জুটি বাঁধার সম্ভাবনা ভিকি-দীপিকার

20