Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে সারাদেশের ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্যের প্রশিক্ষণ শেষ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণের ওপর ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স অনুষ্ঠিত হয়। নির্বাচনে চ্যালেঞ্জ, ভোটিং, নির্বাচন কেন্দ্রের বিধি-বিধান শেখানো হয়েছে। এই প্রশিক্ষণে অডিও, ভিডিওসহ সমস্ত বিধি-বিধান, বডিঅন ক্যামেরার ব্যবহার অত্যাধুনিকভাবে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের প্রায় দেড় লাখ সদস্য আগামী সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরীক্ষিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলাই নির্বাচনী প্রশিক্ষণের মূল লক্ষ্য।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা ভোটকেন্দ্র নিরাপত্তা, সংঘাত নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, গণজমায়েত ব্যবস্থাপনা এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল বিষয়ে বিশেষ নির্দেশনা পেয়েছেন। নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও জোর দেয়া হয়েছে।

এর আগে পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেয়া হবে।’

আইজিপি বলেন, ‘আমরা ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছি। তাদের নির্বাচনে চ্যালেঞ্জ, ভোটিং, নির্বাচন কেন্দ্রের বিধি-বিধান শেখানো হবে। হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। নির্বাচনে ১ লাখ ৫০ হাজার পুলিশ মোতায়েন হবে। গত নির্বাচনে ছিল ১ লাখ ৪৩ হাজার। নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৩-৪শ’ বেড়েছে।’

পুলিশ প্রধান বলেন, ‘আগামী ১৫ জানুয়ারির মধ্যে আশা করি আমরা দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দিতে সক্ষম হবো। এই প্রশিক্ষণে অডিও, ভিডিওসহ সমস্ত বিধি-বিধান, বডিঅন ক্যামেরার ব্যবহার অত্যাধুনিকভাবে তাদের প্রশিক্ষণ দেয়া হবে। অস্ত্রের নীতিমালা মেনে অস্ত্র ব্যবহার হবে।’

 

 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই-মানামা

1

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বন্ধে সম্মত ইরান: ওমান

2

দেড় বছরে এত সাফল্য অর্জন অন্তর্বর্তী সরকারের মতো কেউ করতে পা

3

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে

4

নতুন বছরে পুঁজিবাজারে প্রথম পতন, কমল লেনদেনও

5

নতুন ঘোষণা দিলেন সামান্তা

6

সালমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সাবেক প্রেমিকা ক

7

নরসিংদীতে ১০ জন সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা

8

শৈত্যপ্রবাহ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

9

‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া

10

যেসব ইস্যুতে প্রথম অধিবেশনেই উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদ

11

নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কেন্দ্র, শেষ রক্তবিন্দু দিয়েও লড়বেন মম

12

ভারত সিরিজ না হওয়ায় নারী বিসিএলের ফরম্যাটে পরিবর্তন

13

কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

14

জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

15

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ ইসির

16

শুরুর আগেই সুপার এইটের জন্য যে কঠিন সমীকরণের সামনে পাকিস্তান

17

শিক্ষা টেকসই জাতীয় অগ্রগতির শক্তিশালী হাতিয়ার: পররাষ্ট্র উপদ

18

তাসকিনের বিপক্ষে মোস্তাফিজের হাসি, দুজনের শিকার ৫ উইকেট

19

বিকালে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্

20