Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেসব ইস্যুতে প্রথম অধিবেশনেই উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদ

ডেস্ক নিউজ : গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আগামী বৃহস্পতিবার বসতে যাচ্ছে। বেলা ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন বসার কথা রয়েছে। 

প্রথম দিনই নতুন সংসদের স্পিকার নির্বাচন করা হবে। সংসদ উপনেতা এবং ডেপুটি স্পিকার কে হবেন, তাও জানা যাবে এদিনই। অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্যও এই অধিবেশনে নির্ধারিত হবে। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ কার্যদিবসের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। তা না হলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের সংসদ আগের গতানুগতিক কোনো সংসদের মতো হবে না। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সংস্কারের যে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের ঐতিহাসিক দায়িত্ব পড়েছে এই সংসদের ওপর। বিশেষ করে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নিষ্পত্তি হবে এখানে। 

রাজনৈতিক দলগুলো বিদায়ি অন্তর্বর্তী সরকার প্রণীত জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সনদ সংসদে পাস করানোর দায় রয়েছে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর। বিশেষ করে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ইস্যুতে প্রথম অধিবেশনেই উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদ। তবে এই উত্তাপ সংকটে রূপ নেয় কিনা, তা দেখার জন্য সবার দৃষ্টি এখন সংসদ অধিবেশনের দিকে। নির্বাচনের পর সরকারি দলের নির্বাচিতরা শুধু সংসদ-সদস্য হিসাবে শপথ নিয়েছেন।

আর বিরোধী দলের সদস্যরা নিয়েছেন দুটি শপথ। একটি সংসদ-সদস্য হিসাবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। বিরোধী দলের সংসদ সদস্যরা বলছেন, একই দেশে দুই নিয়ম চলতে পারে না। তাই সবার অপেক্ষা অধিবেশন শুরুর মাহেন্দ্রক্ষণের দিকে; যার মধ্য দিয়ে মাঠের রাজনীতি গড়াবে জাতীয় সংসদে। একই সঙ্গে প্রাণবন্ত হয়ে উঠবে সংসদ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

1

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

2

২০২৬ বিশ্বকাপে পা রাখল জার্মানি-নেদারল্যান্ডস

3

অমর্ত্য সেনও নাগরিকত্ব যাচাইয়ের মুখে

4

‘বুম্বাদা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস দিয়েছেন, গাইড করেছেন’

5

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা

6

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

7

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

8

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

9

বিদেশে যেতে বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

10

নেত্রকোণায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

11

জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র

12

এক প্রশ্নের জন্য ১ ম্যাচ নিষিদ্ধ

13

৮৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী

14

এরদোয়ানকে নিয়ে নেতানিয়াহুর মন্তব্যে ক্ষুব্ধ তুরস্ক

15

বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান প্রধান উপ

16

কত ভোট পেলেন তাসনিম জারা

17

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি

18

সাঞ্জুর দুর্দান্ত ফর্ম অভিষেকের জন্য স্বস্তির: দীনেশ কার্তিক

19

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত

20