Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

৮৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকান নাগরিকদের একটি বিশাল অংশ গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী বলে সম্প্রতি একটি জরিপে উঠে এসেছে। সিবিএস নিউজ-এর সেই সমীক্ষা অনুযায়ী প্রায় ৮৬ শতাংশ আমেরিকান নাগরিক এই ধরনের পদক্ষেপের বিপক্ষে মত দিয়েছেন। এমনকি রাজনৈতিক মেরুকরণের মাঝেও এই ইস্যুতে বড় ধরণের অনীহা দেখা গেছে। বিশেষ করে রিপাবলিকান ভোটারদের ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করছেন। তবে দলটির প্রায় ৩০ শতাংশ ভোটার গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইয়েল ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের কঠোর সমালোচনা করেছেন। গ্রিনল্যান্ড বিক্রিতে রাজি না হলে ইউরোপীয় মিত্রদের ওপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তাকে সরাসরি ‘ব্ল্যাকমেইলিং’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তার মতে, এই ধরনের পদক্ষেপ ন্যাটো জোট কিংবা গ্রিনল্যান্ড—কারো জন্যই কল্যাণকর নয় এবং এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয়।

প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার (১৭ জানুয়ারি) তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ঘোষণা করেছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হবে। মূলত গ্রিনল্যান্ডে ন্যাটোর একটি মহড়ায় অংশ নিতে এসব দেশের কর্মীদের পাঠানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তিনি এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

সূত্র: সামা টিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারের নির্বাচন সরকারের ‘মহাসাফল্য’: প্রধান উপদেষ্টা

1

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

2

১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা

3

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

4

যুক্তরাষ্ট্র ‘সমান ও ন্যায্য’ পারমাণবিক আলোচনার জন্য প্রস্তু

5

জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে এবার যা বললেন ধর্ম উপদেষ্টা

6

আজকের স্বর্ণের দাম: ৮ ডিসেম্বর ২০২৫

7

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

8

লেভার হ্যাটট্রিকে বার্সার গোল উৎসব, রিয়ালের হোঁচট

9

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

10

নতুন শর্ত দিয়েছে ক্রিকেটাররা, খেলতেও প্রস্তুত

11

সকালে ঠোঁটে ঘি লাগান শোভিতা

12

রবি ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি

13

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

14

বোচাগঞ্জে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

15

মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন, ৯ মিনিট বন্ধ ছিল চলাচল

16

নেপালের পর্বতে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু

17

২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে ভিসা বন্ড

18

পোস্টাল ব্যালটে স্বচ্ছতা বজায় রাখতে হবে: আমির খসরু

19

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কানাডিয়ানদের কঠোর বার্তা

20