Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

লেভার হ্যাটট্রিকে বার্সার গোল উৎসব, রিয়ালের হোঁচট

স্পোর্টস ডেস্ক: লা লিগায় হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোর বিপক্ষে জিততে পারেনি জাবি আলোনসোর দল। মাঠ ছেড়েছে গোল শূন্য ড্রয়ে। অন্যদিকে লেভান্ডোভস্কির হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রিয়ালের এই পয়েন্ট খোয়ানো এবং বার্সার জয়ে শিরোপার লড়াই আবারও জমে উঠল।

বালাইদোস স্টেডিয়ামে সেল্টার বিপক্ষে বার্সেলোনার শুরুটা ছিল দুর্দান্ত। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন লেভান্ডোভস্কি। তবে পরের মিনিটেই সার্জিও কারেইরার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৩৭তম মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের পাস থেকে পোলিশ স্ট্রাইকার আবারও বার্সাকে লিড এনে দেন (২-১)। কিন্তু প্রথমার্ধের ঠিক আগে বোর্জা ইগলেসিয়াস গোল করলে ম্যাচ ২-২ সমতায় ফেরে।প্রথমার্ধের ইনজুরি টাইমে বার্সার হয়ে ব্যবধান গড়ে দেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শটে বার্সা ৩-২ গোলে এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে র‍্যাশফোর্ডের আরেকটি পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লেভান্ডোভস্কি এবং দলের ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

বার্সেলোনার এই গোল উৎসবের রাতেই পয়েন্ট হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। রায়ো ভালেকানোর মাঠে গিয়ে তারা ০-০ গোলে ড্র করে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও আর্দা গিলের মতো তারকারা বারবার আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষক আউগুস্তো বাতাইয়ার দেয়াল ভাঙতে পারেননি।এই হোঁচটের পরও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষেই থাকল। তবে এক ম্যাচ কম খেলে (১১ ম্যাচে) ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভিয়ারিয়াল।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

1

গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পর

2

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের :

3

তিক্ততার মাঝেই মুখোমুখি শাহরুখ-হৃতিক, সেদিন কী ঘটেছিল?

4

নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

5

মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

6

ফ্লেমিংগোর আগমনে মুখর ইরানের উপকূল

7

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

8

জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

9

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা

10

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

11

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

12

শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

13

আমার চেহারায় কৃত্রিম কিছু ব্যবহার করিনি: জয়া

14

শার্শায় ধানের শীষের গন-জোয়ার উঠেছে ......মফিকুল হাসান তৃপ্তি

15

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে

16

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন ২১ জানু

17

সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি

18

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

19

হাঁটুর চোটে মাঠের বাইরে ফরাসি ফরোয়ার্ড, ফিরবেন কবে!

20