Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

সেই গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই গ্রামের অসহায় প্রবীণ আবদুল গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পে বিদ্যুৎবিহীন জরাজীর্ণ ঘরে বসবাস করছেন আবদুল গণি জমাদ্দার (৭০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৫০)।

কর্মহীন, অসুস্থ এবং ভরণপোষণের কেউ না থাকায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এই প্রবীণ দম্পতি। আঁধার ঘরে, অনাহারে-অর্ধাহারে দিন কাটানোর করুণ বাস্তবতা উঠে আসার পর বিষয়টি জাতীয়ভাবে আলোচনায় আসে। অসহায় এই প্রবীণ দম্পতির মানবেতর জীবনযাপনের বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তাদের পাশে দাঁড়াতে। আজ (১৬ নভেম্বর) সকাল ১০টায় তারেক রহমানের পক্ষ থেকে সংশ্লিষ্ট এই প্রবীণ দম্পতির সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় প্রবীণ আবদুল গণি জমাদ্দার দম্পতির হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে অসহায় এই দম্পতির প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি তার বক্তব্যে প্রবীণ আবদুল গণি জমাদ্দার দম্পতির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব। এছাড়া আরও উপস্থিত ছিলেন— পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক যুবদল নেতা তৌফিক আলি খান কবির, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে নিয়ে লেখার পর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : অ

1

ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন

2

বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে দুই দেশের

3

‘ভারত প্রথম’ নীতি থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র, ঝুঁকছে পাকিস্ত

4

ইসি দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস

5

ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক?

6

শাবান মাসের নামকরণের ইতিহাস ও তাৎপর্য

7

নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের, জানালেন দুই

8

শেরপুরে হচ্ছে না গণভোট, ৯ এপ্রিল দুই আসনে উপনির্বাচন : ইসি

9

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ ইসির

10

তিন বিভাগে বৃষ্টির আভাস

11

বিএনপিতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না

12

পানি কম পান করলে কি মাথাব্যথা হয়?

13

রাস্তায় না, নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা; চাঞ্

14

‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’

15

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর

16

দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, যা বললেন শোবিজ তারকারা

17

যুক্তরাজ্যে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর

18

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

19

সাকিবের ব্যাটেও বদলাল না ভাগ্য, শিরোপা হাতছাড়া এমিরাটসের

20