Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদের ছুটি এক দিন বেড়েছে

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি এক দিন বাড়িয়ে ৬ দিন করেছে সরকার। এর সঙ্গে শবে কদরের ছুটি মিলিয়ে মোট ৭ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি ১ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
dhakapost

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ ছুটি থাকবে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হবে। কারণ ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে সরকার। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছিল ছুটি। নতুন করে এক দিন বাড়ানোয় ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি। এর সঙ্গে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি যোগ হওয়ায় টানা সাতদিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্প

1

অ্যানথ্রপিকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাজ বন্ধের নির্দেশ

2

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

3

তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো

4

শেষ বলে ছক্কায় সিলেটের অবিস্মরণীয় জয়

5

সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়বেন

6

নেইমারের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে ফের আনচেলত্তির বার্তা

7

ভারতের সঙ্গে রোমাঞ্চ ছড়ানোর ম্যাচে একঝাঁক রেকর্ড প্রোটিয়াদের

8

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

9

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

10

শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ভাইরাল

11

তীব্র উত্তেজনার মাঝেই বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান

12

গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি : সিইসি

13

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ

14

বিসিএলে কোচিংয়ের দায়িত্বে থাকছেন যারা

15

অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

16

হলফনামায় যা বলছে সারজিস আলমের সম্পদ বিবরণ

17

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

18

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

19

ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি আর নেই

20