Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে গোপনে নতুন সিনেমার শুটিং করছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে। পরিচালক সাইফ চন্দনের একটি সিনেমায় তারা দুজন শুটিং করছেন। সেই সিনেমার প্রস্তুতিতে টানা দেড় মাস মহড়াও দিয়েছেন এ তারকা জুটি। কিন্তু এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ। এ নিয়ে নেটিজেনদের মাঝে ঝড় ওঠে।

শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ক্লিপে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। ভিডিওটি মূলত ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস। এটি মুক্তির অপেক্ষায়। এখনো সিনেমাটির কোনো গান প্রকাশ্যে আসেনি। কিন্তু এর মধ্যেই কেউ একজন গানের ভিডিওর ক্লিপস সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছেন। এরপর থেকেই তা নিয়ে নেটিজেনদের মাঝে হইচই পড়ে যায়।

রায়হান রাফী পরিচালিত 'নূর' সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে। তবে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি নির্মাতার পক্ষ থেকে। এর বাইরে শুভ অভিনীত বলিউডের ‘জাজ সিটি’ নামের একটি সিরিজ এবং অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। অন্যদিকে জান্নাতুল ঐশী সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘সোলজার’ নামের নতুন একটি সিনেমায়। সেই সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। ‘সোলজার’ সিনেমাটির পরিচালক সাকিব ফাহাদ।

‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসায় শুভ-ঐশী জানিয়েছেন, তারা দুজনের কেউ-ই প্রেমের সম্পর্কে নেই। তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জানা গেছে, শুভ-ঐশী অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহ নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এ সিনেমাটি। মুক্তির আগে দুজনে ফটোশুটে অংশ নেন। রোমান্টিক মুডে তোলা তাদের সেসব স্থিরচিত্র প্রকাশ্যে আসার পর আলোচনা শুরু হয়। এর মধ্যে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন অভিনেতা আরিফিন শুভ। এর আগে সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল ‘নীলচক্র’। তার হাতে এখন আরও বেশ কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’–এ অভিনয় করেছেন শুভ, যেখানে তার সঙ্গে আছেন নুসরাত ফারিয়া। আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত শুভ—হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা?

1

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

2

ইমরানের পরিবারকে হুমকি দিচ্ছেন নাকভি!

3

শার্শায় ধানের শীষের গন-জোয়ার উঠেছে ......মফিকুল হাসান তৃপ্তি

4

মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্ত গ্রেফতার

5

উ. কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দ. কোরিয়া

6

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী

7

তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আ

8

স্বর্ণের পর এবার কমল রুপার দামও

9

রুপার ভরিতে কত বাড়ল

10

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

11

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

12

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

13

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি

14

রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টে

15

জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন!

16

জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

17

তিন বিভাগে বৃষ্টির আভাস

18

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

19

সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে ১০, আটক ২

20