Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টেবিলের শীর্ষে রাজশাহী

স্পোর্টস ডেস্ক : বিপিএলে সোমবারের (১২ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে রিপনের হ্যাটট্রিকে ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেট ও ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

ঢাকার দেয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উড়ন্ত ব্যাটিং শুরু করে রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান। ওয়াসিম ১৩ বলে ২২ রানে ফিরলেও ঝড়ো ব্যাটিং করতে থাকেন তানজিদ।
 
 
মাঝে ১২ বলে ৫ রান করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তবে এরপর তেমন বিপদে পড়েনি রাজশাহী। তানজিদ একাই খেলেন ৭৬ রানের ইনিংস। ইমাদের বলে বোল্ড হওয়ার আগে মারেন ৭টি চার এবং ৫টি ছক্কা। শেষ দিকে মুশফিক ও নিশাম রাজশাহীর সহজ জয় নিশ্চিত করেন। মুশফিক ১২ এবং নিশাম ১৪ রানে অপরাজিত ছিলেন।
 
এর আগে রিপন মণ্ডলের হ্যাটট্রিকে ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা। যদিও শুরুটা দারুণ করেছিল তারা। তবে রিপন ও আব্দুল গাফফার সাকলাইনের কাছে দিশেহারা হয়ে পড়ে ঢাকার ব্যাটাররা। সর্বোচ্চ ৪১ রান আসে উসমান খানের ব্যাট থেকে। এদিকে রিপন ইনিংসের শেষ তিন বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। যা চলমান বিপিএলে তৃতীয় হ্যাটট্রিক। আর আব্দুল গাফফার সাকলাইন ৪ ওভারে ২৪ রানে নেন ৪ উইকেট।
 
এই জয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী। এই জয়ে রাজশাহীর প্লে-অফ খেলা অনেকটা নিশ্চিত হয়ে গেল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। অপরদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে ঢাকা ক্যাপিটালস।

 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে

1

নেইমারকে কেনা মানে এখন শুধু জার্সি বিক্রির নিশ্চয়তা: ইংল্যান

2

ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রর শুভ উদ

3

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

4

দিন শেষে পুতিনেরই জয়

5

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়

6

মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত

7

ইসরাইলের সাথে আপাতত সরাসরি আলোচনা নয়: আল শারা

8

আটদিনে প্রবাসী আয় এলো ৯১৯৮ হাজার কোটি টাকা

9

ভারতে খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপদেষ্টা

10

সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে জয়ী

11

সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবে ছ

12

ক্লাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা

13

ইরানে দ্রুত ও শক্তিশালী হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইসরায়

14

১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ৩৫.২ শতাংশ

15

ভয়াবহ তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু

16

দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?

17

বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?

18

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

19

রাস্তায় না, নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা; চাঞ্

20