Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতকে টেনে ১৬ ধাপ নামাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত শেষ কিছু দিনে কেবল নেমেই যাচ্ছে। টানা বাজে পারফর্ম্যান্সের খেসারত দিয়েই যাচ্ছে দলটা। সবশেষ নভেম্বর উইন্ডোয় বাংলাদেশ তাদের হারিয়েছে ১-০ গোলে। আর তাতেই ৬ ধাপ নেমে গেছে ভারত, এক দশকে এর চেয়ে বাজে অবস্থানে আর নামেনি দলটা।

ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ভারত ছয় ধাপ নিচে নেমে এখন ১৪২তম স্থানে। বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এই পতন দেখা যায়। এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে ভারতের দারুণ খারাপ পারফরম্যান্স এই অবস্থার বড় কারণ। পাঁচ ম্যাচে একটিও জয় নেই। কোনো ম্যাচেই জিততে পারেনি তারা।

মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ০–১ গোলে হারে তাদের দুরবস্থা আরও স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে ভারতের অবস্থান ১৪২-তে। এর চেয়ে বাজে অবস্থানে ভারত সবশেষ ছিল ২০১৬ সালের সেপ্টেম্বর উইন্ডোর পর, নেমে গিয়েছিল ১৪৮ নম্বরে। অথচ ভারত বছরটা শুরু করেছিল ১২৬ নম্বর অবস্থানে থেকে।

সেখান থেকে ১৬ ধাপ নেমে বছর শেষ করতে হলো তাদের। দলটা বছরের শুরুর উইন্ডোয় বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। শেষ উইন্ডোয় বাংলাদেশের কাছে হেরেই বসল। ভারতের এই বিশাল পতনে বাংলাদেশেরও বড় অবদান আছে বৈকি!

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০০ রানের মাইলফলক

1

জন্মদিনে যে ৫ প্রতিশ্রুতির কথা জানালেন তারেক রহমান

2

নিন্দুকদের কথা পাত্তা দেন না তারেক রহমান, বিজয়ীর বেশেই দেশে

3

বিয়ের জন্য ‘সুন্দরী নারী’ না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমক

4

১৫ নভেম্বর ২০২৫: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

5

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬

6

নয় কর্মকর্তাকে বদলি-পদায়ন ইসির

7

ট্রাম্পের ‘হুমকিতে’ স্বর্ণের দামে নতুন রেকর্ড

8

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাবিধুর করে: তার

9

মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

10

মেসি-রোনালদোকে নিয়ে যে প্রশ্ন মদরিচের ভালো লাগে না

11

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

12

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

13

ভূমিকম্পে কাঁপল ইরান

14

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরিফ

15

লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের

16

বিশ্বচ্যাম্পিয়ন নারীদের আইসিসির চেয়েও বড় পুরস্কার দিচ্ছে বিস

17

আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে

18

বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

19

খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

20