Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বচ্যাম্পিয়ন নারীদের আইসিসির চেয়েও বড় পুরস্কার দিচ্ছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে শুভেচ্ছায় সিক্ত ভারত নারী দল। সেই সাথে মিলছে বিরাট অঙ্কের পুরস্কারও। বিশ্বকাপ জিতে রেকর্ড অঙ্কের প্রাইজমানি তো পেয়েছেই, বোর্ডের তরফ থেকে ৫১ কোটি রুপি বা ৭০ কোটি টাকা পুরস্কার পাচ্ছে ভারত নারী দল।

২০২৩ সালে ঘরের মাঠে পুরুষ বিশ্বকাপের ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের। তবে নারীরা ঘুচিয়েছেন সেই আক্ষেপ। তাতে গোটা ভারত আনন্দে উদ্ভাসিত। নারীরা বিশ্বকাপ জয়ের পর পুরস্কার ঘোষণায় খুব একটা দেরি করেনি বিসিসিআই। বার্তা সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, ঐতিহাসিক এই অর্জনে ভারতীয় দলকে ৫১ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি টাকারও বেশি। পুরো টাকাটা পাবেন ভারতীয় দলের ক্রিকেটার, কোচ, স্টাফরা।

বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া ক্রিকবাজকে জানিয়েছেন, আইসিসি থেকে যে পুরস্কার পেয়েছে দল, সেখানে হাত না দিয়ে আলাদাভাবে আরও ৫১ কোটি রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তার অংশ পাবেন নারী দলের নির্বাচক, সাপোর্ট স্টাফ- সবাই। এছাড়া শিরোপা জয়ের মাধ্যমে আইসিসির কাছ থেকে ভারতীয় নারী দল পেয়েছে ৪.৪৮ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ৪২ কোটি রুপির মতো। রেকর্ড প্রাইজমানির এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশ দল সপ্তম স্থান অর্জন করে। বাঘিনীরা পেয়েছে ৬ কোটি টাকা।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯২৬৫

1

দিনাজপুরে সড়ক বিভাগের অভিযান ৫০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ

2

পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

3

নাহিদ রানার বোলিং তোপে পেশোয়ারের রেকর্ড জয়

4

ঈদের ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

5

ডিপিএম পদ্ধতিতে ইপিআই টিকা ক্রয়ে সরকারের অনুমোদন

6

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায়  মা

7

ভোটারপ্রতি কত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী, জানা গেল

8

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

9

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

10

বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ

11

৩০০ কিলোমিটার ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

12

ফসলের জাকাত দেবেন কীভাবে?

13

নির্বাচনে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করব

14

ইরানের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিভিন্ন গোপন ও সামরিক বিকল্প

15

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন, ১ দিনে ডিএমপির ৮৬

16

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্ট

17

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন নেপাল ও ভুটানের মন্ত্রীর

18

ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

19

নেইমারকে কেনা মানে এখন শুধু জার্সি বিক্রির নিশ্চয়তা: ইংল্যান

20