Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : নানা বিতর্ক ও একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিপিএলের গত আসর ছিল সমালোচনার তুঙ্গে। এর মধ্যে সবচেয়ে বড় বিতর্কটা হয়েছে স্পট ফিক্সিং নিয়ে। আসন্ন দ্বাদশ বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের খেলা হবে না বলে জানিয়েছিল বিসিবি। যা নিয়ে স্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও সেটি প্রকাশ করা হয়নি। এরই মাঝে বিপিএল নিলামের আগেরদিন তালিকা থেকে বাদ পড়লেন বেশ কয়েকজন ক্রিকেটার। 

আগামীকাল (রোববার) বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে আজ দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি। নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের। এর মধ্যে আলোচিত এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। বিভিন্ন সময় তারা বিপিএলের পৃথক ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে।

বিপিএলের গত আসরে বিজয় দুর্বার রাজশাহী এবং মোসাদ্দেক ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। অবশ্য তাদের নিলামের তালিকা থেকে বাদ দেওয়ার কারণটা জানায়নি বিসিবি। এ ছাড়া বিপিএলের নিলাম থেকে বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।

নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৯ জনের জায়গা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন দুজন, লিটন দাস ও নাঈম শেখ। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১২, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ ও ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ ক্রিকেটার রয়েছেন। নিলামের নিয়ম অনুযায়ী– প্রতিটি দল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ২, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৬, ‘ই’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৩ এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজনকে কিনতে হবে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

1

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

2

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

3

‘মাদক চক্রের নেতার’ সঙ্গে বৈঠকে সম্মানিত বোধ করছেন ট্রাম্প!

4

শ্বশুরবাড়িতে মোহনীয় লুকে মুগ্ধতা ছড়ালেন মধুমিতা

5

এমবাপ্পের রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন ইয়ামাল

6

জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন!

7

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

8

রোজা ফরজ হওয়ার ঘোষণাসহ যা পড়া হবে প্রথম তারাবিহতে

9

ঈশানের প্রেমের গুঞ্জন নিয়ে মা-দাদার ভিন্নমত

10

এমবাপের জোড়া গোল, ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপুটে জয় রিয়ালের

11

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

12

অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্ট

13

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে কি শুনেছিলেন তামিম?

14

ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

15

ভারত সিরিজ না হওয়ায় নারী বিসিএলের ফরম্যাটে পরিবর্তন

16

২০ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

17

তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

18

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

19

লেবানন এখন ‘প্রধান যুদ্ধক্ষেত্র’: ইসরাইলি সেনাপ্রধান

20