Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশানের প্রেমের গুঞ্জন নিয়ে মা-দাদার ভিন্নমত

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বাইরে এবার নতুন করে আলোচনায় ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষান। কিছুদিন আগে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের অন্যতম নায়ক ছিলেন। এবার প্রেম জীবন নিয়ে ফের সংবাদের শিরোনাম হলেন তিনি। 

অনেকদিন ধরেই ভারতের মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে এই ক্রিকেটারের। বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমে মুখ খুলেছেন ঈশানের দাদা ও মা। যদিও এ প্রসঙ্গে দুজনের মতপার্থক্য স্পষ্ট। 

তার দাদা অনুরাগ পান্ডে গণমাধ্যমকে জানান, অদিতি তার নাতির প্রেমিকা। যদিও ঈশানের মা সূচিত্রা দেবীর দাবি, এসব কেবলই গুঞ্জন। এখন প্রেম নয়, ঈশানের খেলায় মনোযোগ দেওয়ার সময় বলেও নিজের মতামত প্রকাশ করেন সূচিত্রা। 

ভারতের বার্তা সংস্থা এএনআইকে ঈশানের দাদা অনুরাগ পান্ডে বলেন, ‘বিয়ের জন্য ঈশান যাকেই পছন্দ করুক, আমরা মেনে নেব। আমরা সে জন্য প্রস্তুত। অদিতি তার প্রেমিকা। সে একজন মডেল। সন্তানরা যেটায় সুখী হয়, তা মেনে নেওয়া উচিত।’ 

শ্বশুরের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে কথা বলেন ঈশানের মা সূচিত্রা দেবী। তিনি বিষয়টিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে আইএএনএসকে বলেন, ‘বিয়ে নয়, এখন তার (ঈশান কিষানের) ক্রিকেট খেলার সময়। বিয়ে নিয়ে কথা বলার মতো বয়স তার এখনো হয়নি। 

এছাড়া শ্বশুরের কথার প্রেক্ষিতে সূচিত্রার জবাব, ‘দাদার বয়স হয়েছে। একটু বয়স্ক ব্যক্তিরা অল্প কিছুতেই উত্তেজিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে তো কিছু না কিছু আসতেই থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখেছেন, সেসবের ভিত্তিতেই তিনি এসব বলেছেন।’ 

উল্লেখ্য, ঈশানের কথিত প্রেমিকা অদিতি হুন্ডিয়া ২০১৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’র ফাইনালিস্ট ছিলেন। তার বাবা জয়পুরের একজন ব্যবসায়ী। মডেল ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার অদিতিকে এর আগে বিভিন্ন সময়ে আইপিএল ও জাতীয় দলে ঈশানকে সমর্থন জোগাতে গ্যালারিতে উপস্থিত দেখা গেছে।  

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতদিঘী ইউনিয়নে নিজ উদ্যেগে রাস্তা নির্মাণ॥

1

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী

2

‘ধুরন্ধর ২’ মুক্তির পর নতুন করে আলোচনায় প্রয়াত বিধায়ক-সাংসদ!

3

২০২৬ বিশ্বকাপ ড্রয়ের শীর্ষে আছে যারা

4

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

5

বার্সেলোনার জালে অ্যাতলেটিকোর এক হালি

6

৬ জানুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন

7

কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

8

শাহরুখকে নিজের চেয়েও ‘বড় অভিনেতা’ বললেন জেসন মোমোয়া

9

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায়  মা

10

লাভ জিহাদ ইস্যুতে বিজেপি-আরএসএসকে ওপেন চ্যালেঞ্জ ওয়াইসির

11

সাঞ্জুর দুর্দান্ত ফর্ম অভিষেকের জন্য স্বস্তির: দীনেশ কার্তিক

12

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

13

আগামী এক দশকে তাপমাত্রা সর্বোচ্চ সীমা পেরোনোর সম্ভাবনা

14

আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী

15

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজ

16

পুরো ক্যারিয়ার বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেছিলাম: লিওনেল মে

17

কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

18

রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টে

19

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

20