Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন

স্পোর্টস ডেস্ক : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের জার্সিতে খেলতে যাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। তাকে দলে পেয়ে দারুণ আশাবাদী সিলেটের পেসার ইবাদত হোসেন। তার বিশ্বাস, আমির দলের জন্য বড় ভূমিকা রাখবেন।

আমিরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইবাদত বলেন, দলের কাছ থেকে নেওয়ার চেয়ে আমিরের দেওয়ারই বেশি কিছু আছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তার বিপুল অভিজ্ঞতা এবং প্রায় ৪০০ উইকেটের ঝুলি দলের জন্য বড় সম্পদ হবে বলে মনে করেন তিনি। আমির তার সেরা পারফরম্যান্সই দেবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ইবাদত।

দলের সামগ্রিক কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট এই পেসার। তার মতে, আমিরের সঙ্গে খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা যুক্ত হওয়ায় সিলেটের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হয়ে উঠেছে।

ইবাদতের ভাষ্য, দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে সিলেট টাইটান্সের দলটি ভারসাম্যপূর্ণ। সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের মিশ্রণে ব্যাটিং ও বোলিং—দুটো বিভাগই প্রায় সমান শক্তিশালী। তবে বোলিং বিভাগকে সামান্য এগিয়ে রাখছেন তিনি।

তিনি আরও বলেন, দলের প্রতিটি বোলারই পারফর্মার এবং সবাই মিলেই সিলেটকে একটি শক্তিশালী ইউনিটে পরিণত করেছে। সবাই মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে, আল্লাহর রহমতে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে বলে বিশ্বাস তার। এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সিলেট টাইটান্স। সেই বিশ্বাস ও ইতিবাচক মানসিকতা ছড়িয়ে দিতেও ভূমিকা রাখছেন ইবাদত।

তিনি জানান, এবারের দলের থিম—‘এবার কিন্তু অইজিবো’ (এবার হয়ে যাবে)। এই স্লোগান দলের মধ্যে ইতিবাচক শক্তি জোগাচ্ছে এবং শোনামাত্রই চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস তৈরি হয়। এই থিমকে ধারণ করেই এগিয়ে যেতে চায় সিলেট, আর আল্লাহর সহায়তায় এবার শিরোপা জয়ের আশাই দেখছে দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

1

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর

2

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শ্রীলঙ্কান রাষ্ট্রপতির প্রতিক্

3

জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

4

ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত আছে

5

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সংবাদ সম্মেলন সোমবার

6

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

7

উ. কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দ. কোরিয়া

8

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

9

শেষ ১২ বলে ৫০, সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

10

শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল

11

ফের বিয়ের পিঁড়িতে ‌‘বোঝে না সে বোঝে না’র সেই পাখি

12

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, ভার বহনের চেষ্টা করব : মন্ত্রিপ

13

কারাগারে পৌঁছায়নি সাদ্দামের জামিননামা, মুক্তি মিলছে না আজ

14

রাতে রুটি খাওয়া কী সত্যিই স্বাস্থ্যকর?

15

ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শর

16

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

17

বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান প্রধান উপ

18

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

19

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: ত

20