Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : বেলুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সদস্য নিহত হয়েছে। রবিবার এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানের পাংজুর জেলায় পরিচালিত গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) ‘ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের’ সঙ্গে যুক্ত তিন ‘সন্ত্রাসীকে’ নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে।

বিবৃতিতে বলা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালায় এবং তীব্র গুলি বিনিময়ের পর স্থানীয় এলাকার কমান্ডার ফারুক ওরফে সোরো, আদিল এবং ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয়। নিহত ‘সন্ত্রাসীদের’ কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এলাকায় ভারত-সমর্থিত অন্য ‘সন্ত্রাসীদের’ ধরতে স্যানিটাইজেশন অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানায় সংস্থাটি।

আইএসপিআর প্রতিশ্রুতি দিয়ে বলেছে, ‘আজমে ইস্তেহকাম’ দৃষ্টিভঙ্গির অধীনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরলস সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পাকিস্তান থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। জিও নিউজের খবরে বলা হয়, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী কেপি এবং বেলুচিস্তান প্রদেশগুলো এই হামলার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে।

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৬ জানুয়ারি তার প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো ২০২৫ সালে দেশজুড়ে ৭৫ হাজার ১৭৫টি আইবিও পরিচালনা করেছে। এসব অভিযানে ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়।

সূত্র: জিও নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত

1

মেঘলা থাকবে ঢাকার আকাশ, যে বার্তা দিল আবহাওয়া অফিস

2

আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে সব দল

3

রসিংটনের বিকল্প হিসেবে মোহাম্মদ হারিসকে আনছে চট্টগ্রাম

4

গণতন্ত্রকামী সবার এক হওয়ার সময় এসেছে: মির্জা ফখরুল

5

সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে: সাদমান

6

সর্বোচ্চ রেটিং পেল মাত্র দু’দিনেই শেষ হওয়া টেস্টের উইকেট

7

নাশকতাকারীদের ঢাকা মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে

8

মাদুরোর মিত্ররাই এখনো ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায়

9

শৈত্যপ্রবাহ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

10

নতুন শর্ত দিয়েছে ক্রিকেটাররা, খেলতেও প্রস্তুত

11

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের বিষয়ে যা বলছে মেঘালয় পুলিশ-বি

12

ব্রাজিল দলে ফেরাই কি নেইমারের সত্যিকারের চ্যালেঞ্জ?

13

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

14

কপিল শর্মাকে সতর্ক করলেন প্রিয়াঙ্কা চোপড়া

15

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা॥

16

বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

17

মাধ্যমিকের ৬৪৭ পাঠ্যবই অনলাইনে উন্মুক্ত

18

নতুন ডেলিভারি শিখেছেন নাসুম আহমেদ

19

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

20