Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ :দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করেননি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত উপদেষ্টার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশে বাণিজ্য উপদেষ্টা বলেন, আপনাদের সম্পর্কে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আজ আমি গ্র্যাটিচিউড নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি আপনারা দেশের সম্পদ। সঠিক নেতৃত্ব থাকলে আপনারা (কর্মকর্তারা) কাজ করতে পারেন, সেটাই আপনারা প্রদর্শন করেছেন।

তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের যে পরিবর্তন এনে দিয়েছে, সেই পরিবর্তনটা আপনাদের আচরণে আসতে হবে। কেউ অন্যায্য কাজ করাতে চাইলে আপনাদের বলতে হবে যে এটা সম্ভব না। অথবা বিনয়ের সঙ্গে বলতে হবে এইভাবে কাজটা হওয়া উচিত।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে ১৮ তারিখ নতুন নেতৃত্ব আসার দিনটি বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য হবে একটি উদযাপনের দিন। নতুন মন্ত্রীকে প্রয়োজনীয় নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে আপনারা দয়া করে সহযোগিতা করবেন। তার সঙ্গে কোনো বিষয়ে দ্বিমত থাকলে তা অবশ্যই সরাসরি তাকে জানাবেন।

শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপস করিনি, কখনও করবও না। বাংলাদেশের জন্য কাজ করেছি- আমাদের সন্তানদের জন্য কাজ করেছি। এ কাজে মন্ত্রণালয়ের সব উইং ও দফতর-সংস্থা কালেক্টিভলি কাজ করতে পেরেছি। এই সুখস্মৃতি নিয়ে আমি এখান থেকে আমার কাজে ফিরে যেতে পারছি।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব এফটিএ আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর বিভিন্ন দফতর-সংস্থার প্রধানরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

1

যে রেকর্ডে সাকিবের সঙ্গী হলেন স্যান্টনার

2

এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন চান অর্থ উপদেষ

3

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

4

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

5

কুয়েতে প্রতি ৭৫ মিনিটে একটি তালাক

6

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়া

7

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

8

আফগানিস্তানে ফের হামলা চালাতে পারে পাকিস্তান

9

নৈশভোজে অংশ নিয়ে যা বললেন ভুটানের প্রধানমন্ত্রী

10

তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার

11

দেড় দিন খেলেই ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

12

ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

13

ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শর

14

বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, আশাবাদী ফাহিম

15

৩ মিনিটে কুন্দের ২ গোল, ১১৯০ দিন পর যে স্বাদ পেল বার্সা

16

প্রধান উপদেষ্টাকে শ্রীলংকা প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তা

17

সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

18

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

19

বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি স্কটল্যান্ডের সহানুভূতি

20