Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে: সাদমান

স্পোর্টস ডেস্ক : বুধবার (১২ নভেম্বর) সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সেঞ্চুরি মিসের হতাশা ঝরেছে সাদমানের কণ্ঠে। একইসঙ্গে ওপেনিং সঙ্গী জয়ের ইনিংস আরও বড় হওয়ার প্রার্থনাও করেছেন তিনি।

সাদমান বলেন, ‘অবশ্যই, সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিচ্ছেন ওইটা নিয়েই...। আমি চেষ্টা করব যদি পরবর্তীতে এরকম জায়গায় থিতু হতে পারি চেষ্টা করব বড় করার।’
 
এদিন জয় ২৮৩ বলে ১৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনে পাওয়া ছন্দ ধরে রাখতে পারলে ডাবল সেঞ্চুরিও হয়ে যেতে পারে। জয়ের ইনিংসের প্রশংসা করে সাদমান বলেন, বলেন, ‘আলহামদুলিল্লাহ জয় অনেক সুন্দর ব্যাটিং করছে, এখনো জয় আছে। আশা করি, দোয়া করি জয় যাতে আরও বড় বা ভালো একটা স্কোর আমাদের দিতে পারে।’
 
দলীয় ১৬৮ রানে আউট হওয়ার আগে ১০৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮০ রান করেছিলেন সাদমান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। টেস্ট ম্যাচটাকে খেলেছেন ওয়ানডে স্টাইলে। তবে সাদমান জানিয়েছেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের কোনো পরিকল্পনা ছিল না তার।
 
এ ব্যাটার বলেন, ‘এরকম কোনো পরিকল্পনা ছিল না। আমি আর জয় কথা বলছিলাম যেরকম বল বা উইকেট আমাদের যেমন সাপোর্ট করে বা সকালে যখন ব্যাটিংয়ে নেমেছি তখন ওইরকম সহায়তা ছিল না। আমরা বাউন্ডারি বলগুলো কাজে লাগিয়েছি যার কারণে হয়ত শুরুতে স্কোরটা এত ভালো আসছে।’

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয় ডাবল আর সেঞ্চুরির পথে রয়েছেন মুমিনুল হক। ১২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৮০ রানে অপরাজিত রয়েছেন তিনি। তৃতীয় দিন স্বাগতিকরা ব্যাট করতে নামবে ৫২ রানে এগিয়ে থেকে। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

1

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররা

2

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

3

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

4

রাশিয়ার তেল আমদানিতে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর আরও শুল্ক আ

5

ঈদের ছুটি এক দিন বেড়েছে

6

৬৭ বছরের অবসান ঘটিয়ে জম্মু-কাশ্মিরের ইতিহাস

7

অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা

8

চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন (ভিডিও)

9

ভূমিকম্পে কাঁপল ইরান

10

‘আমি ক্ষমাপ্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খাঁন

11

ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না: হাসনাত

12

ছাত্রদল তাদের পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরতে চাইছে : সাদ্

13

২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে ভিসা বন্ড

14

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

15

কৃষক দলের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

16

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ট্রাম্পের ছবি

17

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

18

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়া

19

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

20