Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরাইলকে চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে। তার মতে, প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনো চূড়ান্ত ও কার্যকর হতে পারে।

সাংবাদিক হ্যাডলি গ্যাম্বলের সঙ্গে ‘অন দ্য রেকর্ড’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফিদান বলেন, ‘ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে।’ এছাড়া ইসরাইল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে পারেন।’

গাজায় তুরস্ক সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানেরবক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। এরদোগান বলেছেন, শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সামর্থ্যের সবটুকু করতে প্রস্তুত।

ফিদান জানান, গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে অংশ নিতে তুরস্ক আগ্রহী, তবে যেকোনো ধরনের সেনা মোতায়েন আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত ঐকমত্যের ওপর নির্ভর করবে বলে তিনি স্পষ্ট করেন।

ইরান প্রসঙ্গে হাকান ফিদান যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি বলেন, আমি আমার মার্কিন বন্ধুদের পরামর্শ দেব—এটা করবেন না।’

ফিদান আরও বলেন, নিষেধাজ্ঞা ইতোমধ্যে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং অভ্যন্তরীণ বিক্ষোভ উসকে দিচ্ছে। তার মতে, তেহরান এখনো আলোচনার পথে আগ্রহী, তবে কোণঠাসা বোধ করলে তারা কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুতিও নিতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানে স্থিতিশীলতা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।’  এ জন্য কূটনৈতিক সংলাপকেই একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেন।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ডের। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন আসন থেকে নির্বাচন করবেন, জানালেন নাহিদ

1

আজকের স্বর্ণের দাম: ৮ ডিসেম্বর ২০২৫

2

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় প্রতিনিধি দলের সাক্ষাত অনুষ্ঠ

3

সংসদে সংরক্ষিত নারী আসন ৩৫টি, বিএনপি-জামায়াতের ভাগে কয়টি?

4

এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা

5

যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা!

6

গাজা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক: জাতিসংঘ মহাসচিব

7

হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে:

8

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলের সিদ্ধান্ত প্রত্যাহারের দা

9

সহজ ভাষায় মহানবী (সা.)–এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

10

রবাহরাইনের প্রধান তেল শোধনাগার বাপকোতে হামলা

11

আরও ১৯৬.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

12

একটি কালের সমাপ্তি: রাইট টু ফ্রিডম হয়ে ওঠে একটি সাহসী কন্ঠের

13

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ,

14

অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে : স্বরাষ্ট্র

15

শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস, জুটি হিসাবে আছেন আদর আজাদ

16

১ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

17

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে

18

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

19

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

20